Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আহত বন্য হাতির চিকিৎসায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২৩:৫১
আহত বন্য হাতির চিকিৎসায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ

৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয়েছে মা হাতি। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতির চিকিৎসায় বিশেষ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ঘটনার খবর পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হাতিটির চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বন বিভাগ, উপজেলা প্রশাসন, পুলিশ ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে ঘটনাস্থলেই হাতিটিকে বাঁচাতে শুরু হয়েছে সর্বাত্মক চিকিৎসা কার্যক্রম।

শনিবার (১১ জুলাই) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিশ্চিত করেন এসব তথ্য।

তিনি জানান, টানা ভারী বর্ষণে পাহাড়ি মাটি নরম হয়ে যাওয়ায় টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার একটি পাহাড় থেকে বন্য হাতিটি নিচে পড়ে গুরুতর আহত হয়। খবরটি জানার পর প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের নির্দেশ দেন, হাতিটির চিকিৎসায় যেন কোনো ধরনের অবহেলা না হয়। প্রয়োজনীয় সব চিকিৎসা নিশ্চিত করে প্রাণীটিকে সুস্থ করে তোলার ব্যবস্থাও নিতে বলেন তিনি।

আতিকুর রহমান আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পর তিনি নিজেও চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিটির চিকিৎসা শুরু করেছেন বলে তাকে জানানো হয়েছে।

তিনি বলেন, আহত হাতিটির পেছনের দুই পা, বুক ও পেটে লেগেছে গুরুতর আঘাত। ইতোমধ্যে সেলাই দেওয়া হয়েছে ক্ষতস্থানে। বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে চালিয়ে যাচ্ছে হাতিটিকে সুস্থ করে তোলার চেষ্টা।

আরও পড়ুন

পা পিছলে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতি

১১ জুলাই ২০২৬

এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া ও সদর বনবিটের শিয়াল্যাঘোনা-সংলগ্ন পাহাড়ি এলাকায় ঘটে দুর্ঘটনাটি। বন বিভাগের তথ্যমতে, পাহাড়ে খাবারের সন্ধানে লতাপাতা খাওয়ার সময় টানা বৃষ্টিতে নরম হয়ে যাওয়া মাটিতে হাতিটির পা পিছলে যায়। এতে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয় প্রাণীটি। আঘাতের কারণে এরপর আর উঠে দাঁড়াতে পারেনি। ঘটনাস্থলেই মাটিতে শুয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে মা হাতিটি। স্থানীয় বাসিন্দারা আহত হাতিটিকে দেখতে পেয়ে বন বিভাগকে খবর দিলে টেকনাফ রেঞ্জের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করেন।

টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা আবদুর রশিদ বললেন, ঘটনাস্থলে রয়েছে বন বিভাগের একটি দল। একজন ভেটেরিনারি চিকিৎসক হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। কয়েক দিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়া গেলে হাতিটি সুস্থ হয়ে উঠতে পারে বলে আশাবাদী তারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী জানান, হাতিটি বর্তমানে মাটিতে শুয়ে রয়েছে এবং খুব সামান্য নড়াচড়া করতে পারছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পা ও পেটে গুরুতর আঘাত লেগেছে।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য ঘটনাস্থলে এসেছে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল। চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে উঠলে হাতিটিকে আবার বনে অবমুক্ত করা হবে। তবে দীর্ঘমেয়াদি পরিচর্যার প্রয়োজন হলে বিশেষজ্ঞদের পরামর্শে সাফারি পার্কে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম জানান, টানা বর্ষণে পাহাড়ি এলাকায় মাটি নরম হয়ে যাওয়ায় মানুষের পাশাপাশি বন্য প্রাণীর জন্যও ঝুঁকি বেড়েছে। আহত এই মা হাতিটির জীবন এখন চিকিৎসা ও নিবিড় পরিচর্যার ওপরই নির্ভর করছে।

সংশ্লিষ্টদের আশা, নিবিড় পরিচর্যা ও বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে যেতে পারবে হাতিটি।

কক্সবাজারহাতিচিকিৎসাপ্রধানমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী