Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পা পিছলে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতি

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৮:০৯
পা পিছলে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতি

ছবি: আগামীর সময়

টানা বর্ষণে নরম হয়ে যাওয়া পাহাড়ি মাটিতে পা পিছলে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয়েছে একটি বন্য মা হাতি।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকায়।

আহত হাতিটিকে বাঁচাতে যৌথভাবে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বন বিভাগ, উপজেলা প্রশাসন এবং ভেটেরিনারি বিশেষজ্ঞরা।

বন বিভাগ জানিয়েছে, পাহাড়ে লতাপাতা খাওয়ার সময় টানা বৃষ্টিতে নরম হয়ে যাওয়া মাটিতে হাতিটির পা পিছলে যায়। এতে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয় প্রাণীটি। আঘাতের পর থেকে সেটি আর দাঁড়াতে পারেনি এবং মাটিতে শুয়ে আছে।

স্থানীয় বাসিন্দারা আহত হাতিটিকে দেখতে পেয়ে খবর দেন বন বিভাগকে। পরে টেকনাফ রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ব্যবস্থা নেন জরুরি চিকিৎসার।

টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা আবদুর রশিদ জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। একজন ভেটেরিনারি চিকিৎসক হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। কয়েক দিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়া গেলে প্রাণীটি সুস্থ হয়ে উঠতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম বলেছেন, টানা বর্ষণে পাহাড়ি এলাকায় মাটি নরম হয়ে যাওয়ায় শুধু মানুষের নয়, বন্য প্রাণীর জন্যও ঝুঁকি বেড়েছে। আহত মা হাতিটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এখন বন বিভাগের চিকিৎসা ও পরিচর্যার ওপরই প্রাণীটির সুস্থতা নির্ভর করছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী জানিয়েছেন, পাহাড় থেকে পড়ে হাতিটি গুরুতর আহত হয়েছে। বর্তমানে সেটি খুব সামান্য নড়াচড়া করতে পারছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটির পা ও পেটে গুরুতর আঘাত লেগেছে।

তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসছে। সেখানেই সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে হাতিটিকে সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে উঠলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রাণীটিকে আবার বনে অবমুক্ত করা হবে। আর দীর্ঘমেয়াদি পরিচর্যার প্রয়োজন হলে তাকে ডুলাহাজারা সাফারি পার্কে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আহতবন্য হাতিকক্সবাজারটানা বৃষ্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়