টানা বর্ষণে নরম হয়ে যাওয়া পাহাড়ি মাটিতে পা পিছলে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয়েছে একটি বন্য মা হাতি। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকায়। আহত হাতিটিকে বাঁচাতে যৌথভাবে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বন বিভাগ, উপজেলা প্রশাসন এবং ভেটেরিনারি বিশেষজ্ঞরা।বন বিভাগ জানিয়েছে, পাহাড়ে লতাপাতা খাওয়ার সময় টানা বৃষ্টিতে নরম হয়ে যাওয়া মাটিতে হাতিটির পা পিছলে যায়। এতে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয় প্রাণীটি। আঘাতের পর থেকে সেটি আর দাঁড়াতে পা...