Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতি মারা গেছে

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৪:৩৪
টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতি মারা গেছে

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হওয়া বন্য মা হাতিটি মারা গেছে। ছবি: আগামীর সময়

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হওয়া বন্য মা হাতিটি মারা গেছে। প্রায় ১৮ ঘণ্টা পর আজ রবিবার সকাল ১০টার দিকে মৃত্যু হয় হাতিটির।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানালেন, গতকাল শনিবার বিকালে আহত হওয়ার পর থেকেই হাতিটির চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালানো হয়। দুর্গম পাহাড়ি এলাকায় থাকায় তাকে অন্য কোথাও নেওয়া সম্ভব হয়নি। তাই ঘটনাস্থলেই স্যালাইন, ওষুধ, ক্ষতস্থানের চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

বন বিভাগের তথ্য অনুযায়ী, গতকাল বিকাল ৩টার দিকে উপজেলার নাইট্যংপাড়া-শিয়ালিয়াঘোনা পাহাড়ি এলাকায় খাদ্য সংগ্রহ করছিল হাতিটি। পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় ২০ থেকে ২৫ বছর বয়সী হাতিটি প্রায় ৩০০ ফুট নিচে গড়িয়ে পড়ে। কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম ও অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ায় পা পিছলে যায় তার। নিচে পড়ার সময় গাছে আঘাত লেগে তার শরীরে জখম হয়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে যান। প্রাণীটি আর উঠে দাঁড়াতে পারেনি। অসহায়ের মতো মাটিতে পড়েছিল। যন্ত্রণায় ছটফট করছিল। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এবং চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল সেখানে যোগ দেয়।


আরও পড়ুন

জন্মদিনের আগে ফ্রান্সকে হুঁশিয়ারি ইয়ামালের

১২ জুলাই ২০২৬


টেকনাফ প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. ইষাম বিন ওয়াদুদ বলেছেন, ‘ওপর থেকে পড়ে যাওয়ায় হাতিটির শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং একাধিক স্থানে জখমের সৃষ্টি হয়েছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে তাকে বাঁচাতে অভিজ্ঞ চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন।’

সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলাম বললেন, ‘যে পাহাড়ে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে অন্তত ২৩টি এশীয় বন্য হাতির আবাস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টানা ভারী বর্ষণে পাহাড়ি ঢাল পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানালেন, আহত হাতিটির পেছনের দুটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পেটেও গুরুতর আঘাত ছিল।’

তিনি জানালেন, হাতিটির মৃত্যুর ঘটনায় একটি তদন্ত দল গঠন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এরপর বন বিভাগের তত্ত্বাবধানে প্রাণীটিকে মাটিচাপা দেওয়া হবে।

গতকাল রাতেই আহত হাতিটির চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানালেন, হাতিটির চিকিৎসা ও পরিচর্যায় কোনো ধরনের অবহেলা না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর চিকিৎসা কার্যক্রম আরও জোরদার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

বন বিভাগের কর্মকর্তাদের ভাষ্য, বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় মাটি নরম ও পিচ্ছিল হয়ে পড়ায় বন্যপ্রাণীর দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।  টেকনাফের বনাঞ্চলে বিচরণকারী বিপন্ন এশীয় হাতির নিরাপদ আবাস, চলাচলের পথ এবং খাদ্যের উৎস সংরক্ষণে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া প্রয়োজন। 

বন্য হাতিমা হাতিহাতিটেকনাফকক্সবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়