সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে টেকনাফের একটি ঘাট থেকে ৯ জনকে উদ্ধার করেছে বিজিবি।গতকাল শনিবার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ সদর দক্ষিণের লম্বরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকায় উঠে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যান পাচারকারী চক্রের ১০ থেকে ১৫ জন সদস্য।উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহি...