Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাডারে শনাক্ত, নাফ নদী থেকে ২ লাখ ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৩৫
শেয়ার করুন:
রাডারে শনাক্ত, নাফ নদী থেকে ২ লাখ ইয়াবা জব্দ

ইয়াবার পোটলা। ছবি: বিজিবির সৌজন্যে

মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে নিয়ে আসছিলেন দুজন। থার্মাল ইমেজার ও রাডারের সাহায্যে তাদের গতিবিধি শনাক্ত করে অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে ২ লাখ ১০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। অন্যজন পালিয়ে যান।

আজ শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের জিন্নাখাল এলাকায় এ ঘটনা ঘটে। আগের রাতে বিজিবির পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়। দুই অভিযানে মোট তিনজন আটক হয়েছেন। জব্দ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত একটার দিকে সাবরাং বিওপির বিশেষ টহল দল স্পিডবোট নিয়ে নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে অবস্থান নেয়। রাত ১টা ৫০ মিনিটের দিকে থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুজনের গতিবিধি শনাক্ত করা হয়। পরে রাত দুইটার দিকে তাদের বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পাশের কেওড়াবাগানে পালিয়ে যান। অন্যজনকে একটি বস্তাসহ আটক করা হয়। বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো. হোসেন (৫০)। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মো. শাকের (৪০)। তাদের দুজনের বাড়ি টেকনাফের সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকায়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় মেরিন ড্রাইভ সড়কে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করে বিজিবি। তারা হলেন- ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)। বিজিবির সি বিচ বিওপির সদস্যরা মহেশখালীয়াপাড়া এলাকায় শামীমা ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ দক্ষিণে অস্থায়ী তল্লাশিচৌকি বসান। সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে একটি অটোরিকশায় আসা ওই দুই নারীর সঙ্গে থাকা প্লাস্টিকের ঝুড়ি তল্লাশি করে পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বললেন, মাদক পাচার প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল, তল্লাশি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে। মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, আটক তিনজন, জব্দ করা মাদক ও অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

টেকনাফইয়াবানাফ নদী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি