নাফ নদীর পানিতে তখনো খোঁজ চলছিল। স্বজনদের চোখ নদীর দিকে, স্থানীয় জেলেদের নৌকা ছুটছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। কোস্ট গার্ড সদস্যরাও চালাচ্ছিলেন তল্লাশি। প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর নদী থেকে উদ্ধার করা হলো মোহাম্মদ নিশান (১৩) ও মোহাম্মদ আরজিনকে (১৪)। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে জানা গেল, অনেক আগেই নিভে গেল দুই কিশোরের প্রাণ।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল তারা।নিহত নিশান শাহপ...