Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসা ১ সেনা ও ২ পুলিশ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৩:২৩
শেয়ার করুন:
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসা ১ সেনা ও ২ পুলিশ গ্রেপ্তার

টেকনাফে গ্রেপ্তার মিয়ানমারের এক সেনা ও দুই পুলিশ সদস্য। ছবি: আগামীর সময়

নাফ নদী সাঁতরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের হস্তান্তর করা হয়েছে টেকনাফ মডেল থানায়।

গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকের ঘটনা এটি। নাফ নদী পেরিয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় পৌঁছালে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপির সদস্যরা তাদের আটক করেন। নাম-পরিচয় যাচাই শেষে রাত ১০টার দিকে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা হলেন, মিয়ানমারের মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট (৩৮), পুলিশ সদস্য কিয়াও নাইং (৩৫) এবং বুচিডংয়ের ৩ নম্বর বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ইউনিটের সদস্য হেইন জাও (৩৩)। দীর্ঘদিন ধরে তারা রাখাইন রাজ্যে সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রিত এলাকায় বন্দি ছিলেন। সেখান থেকে মুক্ত হয়ে তারা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানালেন, আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের প্রভাব প্রায়ই এসে পড়ে বাংলাদেশের টেকনাফ সীমান্তে। সংঘাতের জেরে এর আগেও মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

মিয়ানমারনাফ নদীটেকনাফকক্সবাজারবাংলাদেশ-মিয়ানমারসীমান্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    সংস্কার বাস্তবায়ন কমিটি করে ১১ দলের পাল্টা চাপ

    সংস্কার বাস্তবায়ন কমিটি করে ১১ দলের পাল্টা চাপ