Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবার বড় চালান জব্দ

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ২১:৫৩
নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবার বড় চালান জব্দ

ছবি: আগামীর সময়

কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় এক লাখ ২০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

আজ বুধবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক মো. হানিফুর রহমান ভূঁইয়া।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে ইয়াবাগুলো বাংলাদেশে ঢুকতে পারে বলে তথ্য পায় বিজিবি। পরে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল শাহপরীর দ্বীপ জেটির দক্ষিণে নাফ নদীতে অবস্থান নেয়। অভিযান চলাকালে নাফ নদের মিয়ানমার অংশে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি শনাক্ত হয়। পরে চাঁদের আলোয় এক ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির নৌ-টহল দল তাকে আটক করে। আটক ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার জাগীর হোসেন (২৮)।

আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানায়, তিনি নৌকা থেকে নেমে ইয়াবার চালান নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি জব্দ করা ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


নাফ নদীঅভিযানইয়াবা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise