Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আহত হাতিকে ছেড়ে যাচ্ছে না সঙ্গী, তিন দিন ধরে ঘুরছে লোকালয়ে

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২১:৫৫
শেয়ার করুন:
আহত হাতিকে ছেড়ে যাচ্ছে না সঙ্গী, তিন দিন ধরে ঘুরছে লোকালয়ে

হাতিটি কখনো পাশে পাশে হাঁটছে, আবার কখনো আহত সঙ্গীর চলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকছে

পেছনের ডান পায়ে গভীর ক্ষত। উঠে গেছে চামড়া, ক্ষতস্থান থেকে ঝরছে পুঁজ। যন্ত্রণায় স্বাভাবিকভাবে হাঁটতেও পারছে না হাতিটি। এক পা এগিয়ে আবার থেমে যাচ্ছে। এমন দুর্দশার মধ্যেও তাকে একা হতে দিচ্ছে না আরেকটি হাতি। কখনো পাশে পাশে হাঁটছে, আবার কখনো আহত সঙ্গীর চলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকছে।

এভাবেই গত তিন দিন ধরে লোকালয়ে আহত হাতিটির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সুস্থ হাতিটি। বন্যপ্রাণীর এমন মমতাময় আচরণে বিস্মিত স্থানীয়রা। তবে আহত হাতিটির অবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ। দ্রুত চিকিৎসা না হলে ক্ষতস্থানে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

আজ সোমবার ভোর ৬টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতি দুটিকে দেখা যায়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, আহত হাতিটির পেছনের ডান পায়ে গুলির আঘাতের মতো গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থানের চামড়া উঠে গিয়ে জায়গাটি সাদা হয়ে গেছে। সেখান থেকে বের হচ্ছে পুঁজ। আঘাতের কারণে পায়ে ভর দিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে। চলার পথে বারবার থেমে যেতে হচ্ছে তাকে।

আরও পড়ুন

মহেশখালীতে পুলিশের ২ অভিযান নিয়ে প্রশ্ন, মিলছে না গুলির হিসাব

১৬ নভেম্বর ২০২৬

হাতিটি কীভাবে আহত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানব পাচারকারীদের কারও গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। ঘটনাটি তদন্ত করে আঘাতের প্রকৃত কারণ বের করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা মো. জুবায়ের বলেছেন, ‘আহত হাতিটির সঙ্গে থাকা অন্য হাতিটি তাকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না। আহত হাতিটি যখন কষ্ট করে সামনে এগিয়ে যায়, তখন সুস্থ হাতিটিও তার পাশে পাশে হাঁটে। কখনো মনে হয়, তাকে সহযোগিতা করছে। এমন দৃশ্য দেখে আমাদের খুব মায়া হচ্ছে।’

তার ভাষ্য, ‘হাতিটির ক্ষত অনেক গভীর। সেখান থেকে পুঁজ বের হচ্ছে। দ্রুত চিকিৎসা না পেলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে। এতে হাতিটির জীবনও বিপন্ন হতে পারে। আমরা চাই, বন বিভাগ দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক এনে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করুক।’

বাহারছড়ার শিলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেছেন, ‘হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখা গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সকালে চিকিৎসক দল এসে হাতিটির চিকিৎসা দেবে।’

তিনি নিশ্চিত করেছেন, ‘আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত না করেন, সে জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিন দিন ধরে অন্য হাতিটি তার অসুস্থ সঙ্গীকে ছেড়ে যায়নি। সব সময় তার সঙ্গে থাকছে। দেখে মনে হচ্ছে, যেন তাকে আগলে রাখছে।’

হাতিটেকনাফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন