Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
নদী উদ্ধারের নায়ক তুহিন ওয়াদুদ
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মা হাতির মৃত্যু, পাশে শাবকের করুণ ডাক

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ২২:৪১
মা হাতির মৃত্যু, পাশে শাবকের করুণ ডাক

সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়া ও রামু সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় মারা গেছে একটি বন্য মা হাতি। তবে মৃত্যুর পরও মায়ের মরদেহের পাশ ছেড়ে যায়নি তার ছোট্ট শাবক। এ সময় আরও ৮ থেকে ১০টি বন্য হাতির একটি দল মৃত হাতিটিকে ঘিরে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান নেয়। শাবকের করুণ ডাকে আবেগঘন হয়ে ওঠে পুরো এলাকা।

রবিবার (১৭ মে) সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের লম্বাখালী এলাকায় গিয়ে এমন দৃশ্যের সাক্ষী হন স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের কর্মীরা।

শনিবার (১৬ মে) মধ্যরাত সাড়ে ১২টার দিকে হাতিটির মৃত্যু হয় বলে জানিয়েছেন ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন।

তার ভাষ্য, মৃত বন্য হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। গত এক সপ্তাহ ধরে চকরিয়া উপজেলার খুটাখালী, রামু উপজেলার ঈদগড় ও বাইশারী এলাকার পাহাড়ি বনাঞ্চল ও লোকালয়ের আশপাশে অসুস্থ ও দুর্বল অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল তাকে।

স্থানীয় কৃষক নূর মোহাম্মদ জানিয়েছেন, গত দুই দিন ধরে মা হাতিটি তার ছোট শাবককে সঙ্গে নিয়ে লোকালয়ের আশপাশে ঘুরছিল। শুক্রবার রাতেও হাতিটি তার বাড়ির আশপাশে অবস্থান নেয়। পরে বিষয়টি তিনি বন বিভাগকে জানান।

‘সকালে গিয়ে দেখি হাতিটা মারা গেছে। ছোট্ট শাবকটা মৃত মায়ের পাশ ছাড়ছিল না। মানুষ কাছে গেলেই ভয় পেয়ে করুণ সুরে চিৎকার করছিল। দৃশ্যটা খুবই হৃদয়বিদারক ছিল’— বললেন কৃষক নূর।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মা হাতির মৃতদেহ ঘিরে আশপাশের পাহাড়ে আরও ৮ থেকে ১০টি বন্য হাতিকে অবস্থান নিতে দেখা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের ধারণা, দলটি মৃত হাতিটিকে পাহারা দিচ্ছিল।

আরও পড়ুন

মুগদায় মাথাবিহীন লাশের ৭ টুকরা উদ্ধার

১৭ মে ২০২৬

উজ্জ্বল হোসাইন জানান, খবর পেয়ে রবিবার সকালে বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে ভেটেরিনারি সার্জনের সহায়তায় মৃত হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরবর্তীতে হাতিটিকে ঘটনাস্থলেই মাটি চাপা দেওয়া হয়েছে।



তিনি জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল থাকার কারণেই হাতিটির মৃত্যু হয়েছে।



বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলামের মতে, পাহাড়ি বনাঞ্চল উজাড়, খাদ্য সংকট ও মানুষের বসতি সম্প্রসারণের কারণে বন্য হাতিগুলো ক্রমেই লোকালয়ের দিকে চলে আসছে। এতে যেমন মানুষ আতঙ্কে থাকছে, তেমনি ঝুঁকির মুখে পড়ছে বন্যপ্রাণীরাও।



তার ভাষ্য, ‘মা হাতির নিথর দেহের পাশে দাঁড়িয়ে শাবকের অসহায় ডাক যেন আবারও মনে করিয়ে দিল, বন হারালে শুধু গাছ নয়, হারিয়ে যায় প্রাণের সম্পর্কও।’



হাতিশাবকের করুণ ডাককক্সবাজার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ৩০ জুলাই ২০২৬, ০০:২৬

    টাকায় মেলে পাস অতিষ্ঠ সচিবালয়

    টাকায় মেলে পাস অতিষ্ঠ সচিবালয়

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩০

    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ৩০ জুলাই ২০২৬, ০০:০০

    নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালাল এআই!

    নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালাল এআই!

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৫

    এক রুটেই পাচারকারীদের পকেটে ৪ হাজার কোটি

    এক রুটেই পাচারকারীদের পকেটে ৪ হাজার কোটি

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৫

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    ৩০ জুলাই ২০২৬, ০০:১৭

    নদী উদ্ধারের নায়ক তুহিন ওয়াদুদ

    নদী উদ্ধারের নায়ক তুহিন ওয়াদুদ

    ৩০ জুলাই ২০২৬, ০২:১৯

    বৈশ্বিক বাণিজ্যের নতুন কেন্দ্র হতে চায় তুরস্ক

    বৈশ্বিক বাণিজ্যের নতুন কেন্দ্র হতে চায় তুরস্ক

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৮

    দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ

    দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ

    ৩০ জুলাই ২০২৬, ০০:৪৩

    ঝড়বৃষ্টি নিয়ে আজকের পূর্বাভাস

    ঝড়বৃষ্টি নিয়ে আজকের পূর্বাভাস

    ৩০ জুলাই ২০২৬, ০৮:০১

    আজকের নামাজের সময়সূচি (৩০ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (৩০ জুলাই)

    ৩০ জুলাই ২০২৬, ০৬:৪২

    অসন্তোষজনক পরীক্ষা পদ্ধতি

    অসন্তোষজনক পরীক্ষা পদ্ধতি

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৪

    বিশ্বনাথে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বিশ্বনাথে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ৩০ জুলাই ২০২৬, ০৭:২৬

    নতুন রুট কম্বোডিয়া

    নতুন রুট কম্বোডিয়া

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৫

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৪

    advertiseadvertise