Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বোয়ালখালীতে লোকালয়ে হাতি, এলাকায় আতঙ্ক

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ২১:৩১
বোয়ালখালীতে লোকালয়ে হাতি, এলাকায় আতঙ্ক

ছবি: আগামীর সময়

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ের পাদদেশে লোকালয়ে বিচরণ করছে বন্য হাতির পাল। এতে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত দুদিন ধরে উপজেলার করলডেঙা পাহাড়ে ঘোরাফেরা করছে বাচ্চাসহ আটটি হাতি। মাঝেমধ্যে হাতিগুলো গ্রামে ঢুকে পড়ছে বলেও জানালেন স্থানীয়রা।

পাহাড় সীমান্তের এক গ্রামের বাসিন্দা নাট্যকর্মী অনুপম বড়ুয়া পারু জানালেন, পাহাড়ের পাদদেশে পূর্ব আমুচিয়া, পূর্ব ধোরলা, উত্তর করলডেঙা এলাকায় হাতির আতঙ্কে আছেন লোকজন।

তিনি বললেন, ‘করলডেঙা পাহাড়ে রাবার বাগান এলাকা থেকে বদরশাহ মাজার পর্যন্ত এলাকায় হাতিগুলো বিচরণ করছে। গতকাল দুটি বড় হাতি পূর্ব ধোরলা গ্রামের ভেতরে ঢুকে যায়। আজ সকালেও হাতিগুলোকে পাহাড়ে ঘোরাঘুরি করতে দেখা গেছে।’

আরও পড়ুন

বাড়ছে আরও দুই উপজেলা ও এক থানা

২৯ জুন ২০২৬

স্থানীয় বাসিন্দা অমল চৌধুরী গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে করলডেঙার তুলাতল এলাকায় হাতিগুলো বিচরণ করতে দেখা গেছে বলে জানালেন।

পূর্ব আমুচিয়ার বাসিন্দা এস এম বখতেয়ার বললেন, ‘আগে শীতকালে হাতির উপদ্রব দেখা যেত। এবার বর্ষাকালেও হাতি এসে যাচ্ছে। হাতির আক্রমণে প্রতিবছর গ্রামে কাঁচা ঘরবাড়ি, ফসলের ক্ষেত, পাহাড়ে বাগান নষ্ট হয়। প্রাণহানিও হয়েছে। এজন্য এখন হাতি দেখলেই লোকজন আতঙ্কিত হয়ে ওঠে।’

লোকালয়ে বন্য হাতির উপদ্রবের বিষয়টি জেনেছেন বললেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, ‘বন্য হাতি মাঝেমধ্যেই করলডেঙা পাহাড় থেকে গ্রামের ভেতর আসে। আবার চলে যায়। বিরক্ত না করলে সাধারণত সেগুলো ক্ষতি করে না। গতকাল (রবিবার) সারা দিন পাহাড়ে হাতি দেখা গেছে। সন্ধ্যার দিকে যখন সেগুলো গ্রামে ঢুকতে শুরু করে, তখন আমি ফায়ার সার্ভিসকে বলেছিলাম ব্যবস্থা নিতে। পরে শুনেছি সেগুলো পাহাড়ের ভেতরে ঢুকে গেছে।’

বোয়ালখালী উপজেলা ফায়ার স্টেশনের সাব-অফিসার অলক চাকমা জানালেন, রাত হয়ে যাওয়ায় তারা পাহাড়ে হাতি তাড়ানোর জন্য যেতে পারেননি।

২০১৯ সালের নভেম্বরে বোয়ালখালীর করলডেঙা পাহাড়ের পাদদেশে হাতির আক্রমণে পাঁচজন নিহত হন। বন বিভাগের কর্মকর্তাদের ভাষ্য, পাহাড়ে খাবারের সংকটের কারণে লোকালয়ে হাতি নেমে আসে।

আতঙ্কহাতিবোয়ালখালী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা