- এক ঘণ্টা আগে(০১:৩৩)

দুর্ভাগ্য কানাডার, গোল হয়েও হল না
দক্ষিণ আফ্রিকা-কানাডা ম্যাচের প্রথমার্ধের ৪৪ মিনিটে কর্নার কিক থেকে দক্ষিণ আফ্রিকার গোলপোস্টের কাছ থেকে হেড নেন কানাডার ১৫ নম্বর জার্সি পরিহিত বম্বিতো। গোলকিপার বল ধরতে ব্যর্থ হলেও, গোল লাইন থেকে ৬ নম্বর জার্সির মদিবা হেড থেকে আসা বল ফেরান। নিশ্তিত গোল বঞ্চিত হয় কানাডা। গোলশূণ্যই থাকে প্রথমার্ধ।
- এক ঘণ্টা আগে(০১:১২)

প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত আক্রমণ বেশি কানাডার
তিনটি গোলের সুযোগ তৈরি করেছিল কানাডা। শুরু দক্ষিণ আফ্রিকার সপ্তম মিনিটে মোকায়েনার একটি জোড়ালো শটে গোলের সুযোগ তৈরি করে। তা ফিরিয়ে দেন কানাডা গোলরক্ষক ক্রিপিউ। এরপর মোট তিনটি গোলের সুযোগ তৈরি করে কানাডা, কিন্তু গোল আসেনি একটিতেও। দুটি শট নেওয়ার সুযোগ ও একটি হেড থেকে গোলের সুযোগ হারায় তারা।
ক্যালিফোর্নিয়া থেকে শুরু শেষ ৩২ এর লড়াই
বিশ্বকাপের নকআউট পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হলো।১২টি গ্রুপে ভাগ হওয়া ৪৮টি দলের লড়াইয়ের গ্রুপ পর্বে হয়েছে মোট ৭২টি ম্যাচ। টিকে আছে এখন শেষ ৩২টি দল। তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও সহ-আয়োজন কানাডার ম্যাচ দিয়ে শুরু নকআউট রাউন্ড।
রাউন্ড অব ৩২-এর সূচনা হচ্ছে রোববার মাত্র একটি ম্যাচ দিয়ে। ক্যালিফোর্নিয়ার ইনগলউডে স্বাগতিক দেশ কানাডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ ইতিহাসে ফিফা র্যাঙ্কিংয়ের সেরা ৩০ এর বাইরে থাকা দুই দল নকআউটে মুখোমুখি হচ্ছে তৃতীয়বার। কানাডার র্যাঙ্কিং ৩২ আর দক্ষিণ আফ্রিকার ৫৪। এর আগে এমন ঘটনা ঘটেছিল ২০০৬ সালে (৩৫) সুইজারল্যান্ড (৩৫)- ইউক্রেন (৪৫) এবং ২০১০ সালে প্যারাগুয়ে (৩১)- জাপানের (৪৫) ম্যাচে।




