Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০০:৫৮
টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা

ঝুট ব্যবসা ঘিরে উত্তেজনা, তদন্তে পুলিশ। ছবি: সিসি টিভি ক্যামেরা থেকে নেওয়া।

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প এলাকায় একটি কারখানায় বিদেশি ক্রেতারা অবস্থানকালে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা।

রবিবার দুপুরের আগে কয়েক শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে একদল ব্যক্তি শিল্প এলাকায় প্রবেশ করলে কারখানার কর্মকর্তা-কর্মচারী, আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি টঙ্গী শিল্পনগরীর পাগার এলাকায় অবস্থিত ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানার সামনে ঘটে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, সকাল ১১টা ৫৭ মিনিটের দিকে মোটরসাইকেলের বড় একটি বহর কারখানার সামনে এসে অবস্থান নেয়। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি দোকান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বহরের কয়েকজন প্রতিনিধি কারখানায় প্রবেশ করে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। তারা নিজেদের একটি প্রভাবশালী রাজনৈতিক নেতার অনুসারী পরিচয় দিয়ে ঝুট ব্যবসা তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে পরিচালনার দাবি জানান। সমঝোতা ছাড়া অন্য কাউকে ঝুট না দেওয়ার কথাও বলেন বলে অভিযোগ রয়েছে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা আল আমিন বলছিলেন, ‘একজন বড় নেতার লোক পরিচয়ে কয়েকজন এসে ঝুট ব্যবসা নিয়ে তাদের অবস্থান জানিয়ে গেছেন। তখন কারখানার ভেতরে বিদেশি ক্রেতারাও উপস্থিত ছিলেন, ফলে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন।’

ঝুট ব্যবসায়ী নুরুজ্জামান বললেন, ‘আমরা নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করছি। এখানে অন্য কারও হস্তক্ষেপের সুযোগ নেই।’

কারখানার সামনের দোকানিরা জানান, হঠাৎ বিপুল সংখ্যক মোটরসাইকেল দেখে নিরাপত্তার স্বার্থে তারা দোকান বন্ধ করে দেন।

স্থানীয়দের দাবি, অতীতেও কারখানাটির ঝুট ব্যবসা নিয়ে একাধিকবার বিরোধের ঘটনা ঘটেছে। বর্তমানে গাজীপুর মহানগর বিএনপির দুটি প্রভাবশালী পক্ষের মধ্যে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতা রয়েছে বলেও স্থানীয়দের দাবি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক নেতার বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেছেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। মোটরসাইকেল শোডাউনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার মতো কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, মোটরসাইকেল মহড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।


গাজীপুরঝুট ব্যবসাউত্তেজনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে