Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯
মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

ছবি: আগামীর সময়

 কুমিল্লার মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিলের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তীব্র গরমে একদিকে যেমন ঘন ঘন লোডশেডিং, অন্যদিকে ব্যবহৃত ইউনিটের চেয়ে কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল আসায় চরম ক্ষোভ ও হতাশায় দিন কাটছে হাজারো গ্রাহকের।

স্থানীয় ভুক্তভোগীদের দাবি, কোনো রকম পূর্ব নোটিস বা মিটার রিডিং না দেখেই সম্পূর্ণ অনুমানের ওপর ভিত্তি করে এই ‘ভুতুড়ে বিল’ তৈরি করা হয়েছে।

সরেজমিনে মনোহরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ঘুরে এবং গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক মাসে অনেকের বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেশি এসেছে। যেখানে একটি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের মাসিক বিল ৭০০ থেকে ১ হাজার টাকার মধ্যে থাকার কথা, সেখানে বর্তমান বিল এসেছে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত।

উপজেলার লৎসর গ্রামের একজন ভুক্তভোগী গ্রাহক আব্দুল মজিদ জানালেন, গত মাসে আমার বিল এসেছে ৪ হাজার ২০০ টাকা, অথচ আমার ঘরে মাত্র দুটি ফ্যান আর তিনটি লাইট চলে। সারাদিন তো কারেন্টই থাকে না, তাহলে এত বিল কীভাবে আসে? বিদ্যুৎ অফিসে গিয়ে লাভ হয় না, তারা শুধু বলে বিল না দিলে লাইন কেটে দেওয়া হবে।

অনুসন্ধানে জানা গেছে, অতিরিক্ত বিল আসার পেছনে প্রধানত তিনটি কারণ দায়ী:
মিটার রিডারদের গাফিলতি

অনেক এলাকায় মিটার রিডাররা বাড়ি বাড়ি গিয়ে মিটারের প্রকৃত রিডিং না দেখেই অফিসে বসে কাল্পনিক বা আনুমানিক ইউনিট বসিয়ে দিচ্ছেন।

ট্যারিফ স্ল্যাবের ফাঁদ

অনুমানের ওপর এক মাসের বিলের ইউনিট পরবর্তী মাসের সঙ্গে যোগ করে দেওয়ায় গ্রাহকরা উচ্চ ট্যারিফ স্ল্যাবে পড়ে যাচ্ছেন, ফলে বিদ্যুতের মূল্য এক লাফে কয়েক গুণ বেড়ে যাচ্ছে।

ত্রুটিপূর্ণ প্রিপেইড ও ডিজিটাল মিটার

অনেক গ্রাহকের অভিযোগ, নতুন ডিজিটাল মিটারগুলো অত্যন্ত দ্রুত ঘোরে এবং সামান্য লোডেই অতিরিক্ত ইউনিট কাউন্ট করে।

এই ভুতুড়ে বিলের বোঝা টানতে গিয়ে দিশাহারা হয়ে পড়েছেন দিনমজুর, কৃষক এবং নিম্নআয়ের মানুষ। বিল পরিশোধ করতে না পারায় অনেক দরিদ্র পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে, যা সাধারণ মানুষকে আরও বেশি বিপর্যস্ত করে তুলেছে।

এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-৪ এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) কে এম আজাদ আগামীর সময়কে বলেছেন, মনোহরগঞ্জ উপজেলাবাসীর যেখানে প্রতিদিন ২৫ মেগাওয়াট বিদ্যুতের দরকার, সেখানে আমরা জাতীয় গ্রিড থেকে পাচ্ছি মাত্র ১৫ মেগাওয়াট। বাকি ১০ মেগাওয়াট জাতীয় গ্রিড থেকে সাপ্লাই না থাকার কারণে এলাকায় তীব্র লোডশেডিং হচ্ছে। তবে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অসংগতির বিষয়ে গ্রাহকরা সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আমাদের জোনাল অফিসে যোগাযোগ করলে আমরা প্রতিটি মিটার ও বিল দ্রুত যাচাই করে তা সংশোধন করে দেব।

গ্রাহকদের দাবি, অনতিবিলম্বে বাড়ি বাড়ি গিয়ে সঠিক মিটার রিডিং যাচাই করে বিলের এই ভুতুড়ে সমস্যার স্থায়ী সমাধান করা হোক এবং এই জনভোগান্তির সঙ্গে জড়িত দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।

মনোহরগঞ্জভুতুড়ে বিললোডশেডিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি