আগামীর সময় বিশ্বকাপ ২০২৬
আগামীর সময় বিশ্বকাপ ২০২৬
আগামীর সময়

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

  • আগামীর সময়
  • হোম
  • ম্যাচ
  • কুইজ
  • প্রশ্ন
  • ফিকশ্চার

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

←বিশ্বকাপ হোম

শেষ ৩২
সম্পন্ন
BRAব্রাজিল
রাত ১১:০০ টা
২-১
finished
JPNজাপান

তারিখ

সোমবার, ২৯ জুন ২০২৬

সময়

23:00:00

ভেন্যু

হিউস্টন

ম্যাচ কমেন্টারি

মোট ১১ টি
  • ৩০ জুন ২০২৬, ০০:৫৮
    জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলতে ব্রাজিল
    জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলতে ব্রাজিল

    সুপার সাব গাব্রিয়েল মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলতে পৌঁছে গেছে ব্রাজিল। 

    শুরুতে পিছিয়ে পড়লেও হিউস্টনে জয়ের হাসি হেসেছে কার্লো আনচেলত্তির শীষ্যরা। ব্রাজিলের জয়ে বড় ভূমিকা কাসেমিরো ও মার্তিনেল্লির। ২৯ মিনিটে কাইশু সানোর গোলে জাপান এগিয়ে গেলেও কাসেমিরোর ৫৬ মিনিটের গোলে সমতায় ফেরে ব্রাজিল। 

    ম্যাচটা যখন অতিরিক্ত ৩০ মিনিটের দিকে যাচ্ছিল, তখনই জ্বলে ওঠেন বদলী নামা মার্তিনেল্লি। গিমারেসের স্কয়ার পাসে তার প্লেসিং পোস্টে চুমু খেয়ে পোস্টে জড়ালে শেষ হয়ে যায় জাপানের প্রথমবারের মতো নকআউট পর্বে জয়ের স্বপ্ন। 

    রোমাঞ্চকর জয়ে ব্রাজিল এখন নকআউট পর্বের পরের ধাপে। ৫ জুলাই নিউ জার্সিতে তাদের প্রতিপক্ষ জানা যাবে আগামীকাল। নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচের বিজয়ীরা খেলবে ব্রাজিলের বিপক্ষে। 

  • ৩০ জুন ২০২৬, ০০:৫৬
    বদলী গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ব্রাজিল এগিয়ে
    বদলী গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ব্রাজিল এগিয়ে

    যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে লিড নেয় ব্রাজিল। জাপানের হৃদয় ভেঙে দিয়ে এখন সেরা ষোল'র খুব কাছে ব্রাজিল।

ম্যাচ কমেন্টারি

মোট ০টি

এখনো কোনো কমেন্টারি যোগ করা হয়নি।

ম্যাচ শুরু হলে আপডেট এখানে দেখা যাবে।

৩০ জুন ২০২৬, ০০:১৯
খুড়িয়ে মাঠ ছাড়লেন কাসেমিরো

নির্ধারিত ৯০ মিনিট শেষ। চলছে যোগ করা ছয় মিনিটের খেলা। শুরুতেই পরিবর্তন আনতে বাধ্য হলেন আনচেলত্তি। ব্যথা পেয়ে মাঠ ছাড়লেন সমতা এনে দেওয়া কাসেমিরো। মাঠে এলেন ফাবিনিয়ো। 

নেইমার এখনো বেঞ্চে। ম্যাচ গড়াচ্ছে অতিরিক্ত ৩০ মিনিটের দিকে।

  • ৩০ জুন ২০২৬, ০০:০৭
    কাসেমিরোর গোলে সমতায় ব্রাজিল
    কাসেমিরোর হেড
    কাসেমিরোর গোলে সমতায় ব্রাজিল


    ৬৮ মিনিটের খেলা শেষ হয়েছে হিউস্টনে, চলছে দ্বিতীয় পানি পানের বিরতি। জাপান ১-১ ব্রাজিল। ৬৫ মিনিটে কার্লো আনচেলোত্তি তুলে নিয়েছেন ম্যাথিয়াস কুনিয়াকে, তার জায়গায় নেমেছেন গ্যাব্রিয়েল মার্তিনেলি।


     ৫৬ মিনিটে কাসেমিরোর হেড থেকে করা গোলে সমতায় ফিরল ব্রাজিল। এর মিনিট দুয়েক আগে গোললাইন থেকে বল ভেতরে ফেরত পাঠিয়েছিলেন জিওন সুজুকি। গোলের দেখা অবশেষে ব্রাজিল পেয়েই গেল। গ্যাব্রিয়েলের ক্রসে হেড করে ব্রাজিলকে সমতায় ফেরান কাসেমিরো। দুই মিনিট পর এগিয়ে যাবার চমৎকার সুযোগ পেয়েছিল ব্রাজিল, ভিনিসিয়ুস জুনিয়র রক্ষণের প্রহরীকে নাটমেগ করে শট নিয়েছিলেন। জাপান কিপার সুজুকির গ্লাভস ছুঁয়ে বল পোস্টে লেগে ফিরে আসে।

  • ২৯ জুন ২০২৬, ২৩:৫৪
    পাকেতার পরিবর্তে এন্দ্রিক
    পাকেতার পরিবর্তে এন্দ্রিক

    বিরতি থেকে ব্রাজিল ফিরেছে এক পরিবর্তন করে। লুকাস পাকেতার জায়গায় মাঠে আসেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। 

    আক্রমণভাগে এ পরিবর্তনে কী বদলাবে ব্রাজিলের ভাগ্য? 

    নেইমার সাইডলাইনে গা গরম করছেন। হয়তো তাকেই নিতে হবে ব্রাজিলকে টিকিয়ে রাখার দায়িত্ব। 


  • ২৯ জুন ২০২৬, ২৩:৪০
    নকআউট পর্বে প্রথম জয়ের হাতছানি নিয়ে বিরতিতে জাপান
    নকআউট পর্বে প্রথম জয়ের হাতছানি নিয়ে বিরতিতে জাপান

    বিশ্বকাপে কখনই নকআউট পর্বে জয় পায়নি জাপান। এবার সেই স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি হয়েছে ব্লু সামুরাইরা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে তারা বিরতিতে গিয়েছে। পাঁচবারের শিরোপাধারী ব্রাজিল ২৯ মিনিটে গোল হজমের পর থেকেই খেলছে ছন্নছাড়া ফুটবল। তাতে হতাশা বাড়ছে ভক্তদের মাঝে। দ্বিতীয়ার্ধে কোচ আনচেলত্তি কৌশলে কী পরিবর্তন আনেন, সেটাই দেখার। 

    সবাই অপেক্ষায় নেইমারের। জাপানের বিপক্ষে বারবার জ্বলে ওঠা ব্রাজিল তারকা কী মাঠে আসবেন বিরতি শেষে জয়ের ভাগ্য নিয়ে?

  • ২৯ জুন ২০২৬, ২৩:২৭
    সানো পিছিয়ে দিলেন ব্রাজিলকে
    সানো পিছিয়ে দিলেন ব্রাজিলকে

    ২৯ মিনিটে ধারার বিপরীতে এগিয়ে গেল জাপান। মাঝমাঠে দানিলোর ভুল পাস ধরে অনেকটা দৌঁড়ে বক্সের বাইরে থেকে ডানপায়ের শটে আলিসনকে পরাস্ত করেন কাইশু সানো।

  • ২৯ জুন ২০২৬, ২৩:০০
    বাজলো শুরুর বাঁশি
    বাজলো শুরুর বাঁশি

    হিউস্টন স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর দ্বিতীয় ম্যাচ শুরু হল। পাঁচবারের ব্রাজিল মুখোমুখি এশিয়ান পরাশক্তি জাপানের

  • ২৯ জুন ২০২৬, ২২:৪৮
    নিউ জার্সি যাবে কে, ব্রাজিল না জাপান?
    নিউ জার্সি যাবে কে, ব্রাজিল না জাপান?

    হিউস্টনে এই ম্যাচের বিজয়ী ৫ জুলাই দিবাগত রাত ২টায় খেলবে নিউ জার্সিতে। বিজয়ী দলের সম্ভাব্য প্রতিপক্ষ আইভরি কোস্ট বনাম নরওয়ে ম্যাচের বিজয়ী। 

  • ২৯ জুন ২০২৬, ২২:৪৩
    ৫ ম্যাচে ৯ গোল করা নেইমার বেঞ্চে
    আরও পড়ুন

    জাপানের ‘যম’ নেইমার খেলবেন কতক্ষণ

    ২৯ জুন ২০২৬

  • ২৯ জুন ২০২৬, ২২:১১
    ৫ ম্যাচে ৯ গোল করা নেইমার বেঞ্চে

    জাপানকে সামনে পেলেই জ্বলে ওঠেন ব্রাজিল তারকা নেইমার। ৫ ম্যাচ খেলেছ করেছেন ৯ গোল। এর মধ্যে এক ম্যাচেই চার গোল করার কীর্তি আছে তার। তবে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি আসবেন বেঞ্চ থেকে।