Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

জাপানের ‘যম’ নেইমার খেলবেন কতক্ষণ

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ২০:৩৭
জাপানের ‘যম’ নেইমার খেলবেন কতক্ষণ

যুক্তরাষ্ট্রের হিউস্টনে রাউন্ড অব ৩২-এর ম্যাচে আজ এশিয়ান পরাশক্তি জাপানের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া ম্যাচের আগে বারবার আলোচনায় আসছে গত বছর দুই দলের প্রীতি ম্যাচের ফল। টোকিওতে গত অক্টোবরে এক প্রীতি ম্যাচে জাপানের ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল কার্লো আনচেলত্তির দলকে। আট মাস পর আবারও মুখোমুখি দুই দল। তা আবার বিশ্বকাপের নকআউট পর্বে। সেই ম্যাচের পুনরাবৃত্তি ঘটলে শেষ হয়ে যাবে ব্রাজিলের হেক্সা মিশন। সেই হার যেমন চোখ রাঙাচ্ছে আবার আনচেলত্তির এই দলে নেইমার আছেন বলেই নিশ্চিন্তে সেলেসাও সমর্থকরা।

দীর্ঘ ক্যারিয়ারে ব্রাজিল মহাতারকা জাপানকে যখনই সামনে পেয়েছে, তখনই যমদূতের রূপ ধারণ করেছেন। প্রিয় প্রতিপক্ষের সঙ্গে পাঁচ ম্যাচ খেলে করেছেন ৯ গোল। ১২৮ ম্যাচের ক্যারিয়ারে জাপানের মতো প্রিয় প্রতিপক্ষ আর কেউ নেই নেইমারের। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অল্প সময়ের জন্য নেমেছিলেন নেইমার। প্রায় ১ হাজার দিনের অপেক্ষার ইতি টেনে মাঠে এসে হয়তো গোল পাননি ৩৪ বছর বয়সী নেইমার, তবে ম্যাচ শেষে আবেগে কেঁদে ফেলেছিলেন।

সেই সঙ্গে বুঝিয়েছিলেন বিশ্বকাপের বাকি সময়ের জন্য প্রস্তুত ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ ৭৯ গোল করা এই ফরোয়ার্ড। নিজেকে সেরা রূপে ফেরানোর অপেক্ষার হয়তো আজই অবসান ঘটাতে পারেন। প্রতিপক্ষ জাপান বলেই নেইমারকে ঘিরে প্রত্যাশাটা আজ আকাশছোঁয়া।

তবে ঠিক কখন তিনি প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে নামবেন, কতক্ষণ খেলবেন— এই প্রশ্নগুলোর জবাব মেলেনি কোচ আনচেলত্তির কাছ থেকে। শুরুর একাদশে নেইমারের খেলার সম্ভাবনা ক্ষীণ। অনেকেরই আশা, দ্বিতীয়ার্ধে হয়তো দেখা যাবে তাকে।

পরিসংখ্যানেই বোঝা যায় কেন জাপান নেইমারের প্রিয় প্রতিপক্ষ। পাঁচ ম্যাচের সবকটিতেই গোল পেয়েছেন। ২০১২ সালে প্রথম সাক্ষাতেই করেন জোড়া গোল। পোল্যান্ডে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে ব্রাজিল জিতেছিল ৪-০ ব্যবধানে। কাকাকে দিয়ে একটা গোলও করিয়েছিলেন নেইমার। এর পরের বছর ফিফা কনফেডারেশনস কাপে দলের ৩-০ ব্যবধানের জয়ে ছিল এক গোল। ম্যাচের তৃতীয় মিনিটে দুর্দান্ত ভলিতে অবিশ্বাস্য গোল করেছিলেন নেইমার। ২০২০ সালে এক জরিপে ব্রাজিলের জার্সিতে নেইমারের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছিল গোলটি।

জাপানের বিপক্ষে নেইমারের তর্কাতীত সেরা পারফরম্যান্সটি ছিল ২০১৪ সালের ১৪ অক্টোবর। সিঙ্গাপুরে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এ দুই দেশ, ব্রাজিল জিতেছিল তৎকালীন বার্সেলোনা তারকা নেইমারের একার করা ৪-০ গোলে। এমন কীর্তি গড়ার প্রতিক্রিয়ায় নেইমার বলেছিলেন, ‘শুধু এই ভাবনাটুকুই আমার গায়ে কাঁটা দিচ্ছে। এক অসাধারণ অনুভূতি। এমন কিছু অর্জন করাকে চাঁদ হাতে পাওয়ার মতো কিছুই অনুভূত হচ্ছে। জাতীয় দলের হয়ে এই উচ্চতায় পৌঁছানোর কথা আমি স্বপ্নেও কখনো কল্পনা করিনি। আমি ভাষা হারিয়ে ফেলেছি।’ ২০০০ সালে রোমারিওর পর এটিই ছিল কোনো ব্রাজিলিয়ানের এক ম্যাচে প্রথম চার গোল করার কীর্তি। তৎকালীন ব্রাজিল কোচ দুঙ্গা নেইমারের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, ‘সে সর্বোচ্চ স্তরে খেলাটা উপভোগ করে। তার কাছে এটা মনে হয় যেন বন্ধুদের সঙ্গে মনের আনন্দে ফুটবল খেলছে।’

এরপর ২০১৭ সালে ফ্রান্সে প্রীতি ম্যাচে এক গোল করার পর সর্বশেষ ২০২২ সালে টোকিওতে তার গোলেই ব্রাজিল হারায় জাপানকে। জাপানের বিপক্ষে তার খেলা পাঁচ ম্যাচের সবকটিই জিতেছে ব্রাজিল। ১৫ গোলের বিপরীতে হজম করেছে মাত্র একটি।

আজ যদি তিনি খেলার সুযোগ পান, নিশ্চয়ই চাইবেন জাপানের পোস্ট আবারও খুঁজে নিতে। একবার নয় বারবার। সেই পোস্ট যে ভীষণ প্রিয় নেইমারের। আনচেলত্তি সেই সুযোগটা দিলেই হয়। ভক্তরাও আরেকবার ‘যমদূত রূপে’ নেইমারকে দেখার অপেক্ষায়। 

১
জাপানের বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন নেইমার?

জাপানের বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন নেইমার?

চোট কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে ফিরেছেন নেইমার জুনিয়র। আজ সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে জাপানের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য বড় সুখবর দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, ব্লু সামুরাইদের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত এই মহাতারকা। পায়ের পেশির চোটের কারণে চলতি ২০২৬ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার। তবে ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বদ...

বিস্তারিত পড়ুন...

২
নেইমারকে রোনালদোর বিশেষ বার্তা

নেইমারকে রোনালদোর বিশেষ বার্তা

৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। জাপানের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচেও দেখা যাবে দলের সবচেয়ে বড় এই তারকাকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নেইমারকে বিশেষ বার্তা দিলেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও। রোনালদো বলছেন, সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার সুযোগ এসেছে নেইমারের সামনে। লাকুইপকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো কথা বলেছেন নেইমারের চোট ও ফিরে আসা নিয়ে। রোনালদো মনে করেন, এবারের বিশ্বকাপ নেইমারের জন্য সমালোচকদের জবাব দেওয়ার আদর্শ মঞ্চ, 'যারা তাকে...

বিস্তারিত পড়ুন...

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise