Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

জাপানের বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন নেইমার?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:০৬
জাপানের বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন নেইমার?

চোট কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে ফিরেছেন নেইমার জুনিয়র। আজ সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে জাপানের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য বড় সুখবর দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, ব্লু সামুরাইদের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত এই মহাতারকা।

পায়ের পেশির চোটের কারণে চলতি ২০২৬ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার। তবে ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে ৭৬ মিনিটে মাঠে নেমেছিলেন। জাপান ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি অবশ্য শুরুর একাদশ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন। তবে তিনি স্পষ্ট আভাস দিয়েছেন, প্রয়োজনে ১৫ মিনিটের বেশি সময় খেলতে পারবেন নেইমার।

আরও পড়ুন

জাপান ম্যাচের আগে ১২ কোটির ঘড়ি কিনলেন নেইমার

২৯ জুন ২০২৬

আনচেলত্তি বলেন, ‘নেইমার খুব দ্রুত সেরে উঠছে। গত এক সপ্তাহে তার উন্নতি ছিল চোখে পড়ার মতো। স্কটল্যান্ড ম্যাচের আগে আমাদের সঙ্গে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়ায় তাকে ১৫ মিনিটের বেশি খেলানো সম্ভব হয়নি। তবে এখন সে আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। অবশ্য আগামীকাল (আজ) ম্যাচের পরিস্থিতি কেমন দাঁড়ায়, তার ওপরই অনেক কিছু নির্ভর করবে।’

৩৪ বছর বয়সী নেইমারের এটি চতুর্থ বিশ্বকাপ। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ওই ১৫ মিনিটের উপস্থিতি ছিল দীর্ঘ প্রায় তিন বছর পর ব্রাজিলের জার্সিতে তার প্রথম ম্যাচ। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে হাঁটুতে মারাত্মক চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। ফর্ম আর ফিটনেস হারিয়ে ফেলায় এবারের বিশ্বকাপের স্কোয়াডে তার জায়গা পাওয়া নিয়েই একসময় বড় সংশয় তৈরি হয়েছিল।

আরও পড়ুন

ভিনির গোল বাতিলে ফিফায় ব্রাজিলের অভিযোগ!

২৬ জুন ২০২৬

এরপর গত মে মাসে বিশ্বকাপের দলে ডাক পাওয়ার ঠিক পরই নিজের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় কাফ ইনজুরিতে পড়েন নেইমার। এই চোটের কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে গ্যালারিতে বসে সতীর্থদের খেলা দেখতে হয়েছে। অবশেষে স্কটল্যান্ড ম্যাচে গ্যালারিভর্তি দর্শকের ‘নেইমার, নেইমার’ গর্জনের মধ্যে তার আবেঘন প্রত্যাবর্তন ঘটে। এখন দেখার, জাপানের বিপক্ষে নকআউটের এই মরণ-বাঁচন ম্যাচে নেইমারকে কীভাবে ব্যবহার করেন আনচেলত্তি।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন বেকার, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিউস জুনিয়র, মাথেউস কুনিয়া ও রায়ান।

নেইমারব্রাজিলআনচেলত্তি২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে