বেনিনের বিপক্ষে ৩-০ গোলের
জয় দিয়ে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। তার এই বিদায়লগ্নে
এক আবেগঘন বার্তায় আর্জেন্টাইন মহাতারকাকে শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু
ও সাবেক ক্লাব সতীর্থ নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই সুপারস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে
দেওয়া এক বার্তায় বলেছেন, কেবল আর্জেন্টিনা নয়, গোটা ফুটবল বিশ্ব মেসির কাছে ঋণী।
ইনস্টাগ্রামে দেওয়া ওই
বার্তায় নেইমার লিখেন, ‘যারা ফুটবলকে ভালোবাসে, তারা সব সময়ই এতগুলো বছর
ধরে মাঠে তোমার খেলা উপভোগ করেছে। আজ তোমার দল ও...