Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

এক ম্যাচে ২১ বার ফাউলের শিকার নেইমার!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৪২
এক ম্যাচে ২১ বার ফাউলের শিকার নেইমার!

ব্রাজিল সুপারস্টার নেইমারের জাদুতে কোপা সুদামেরিকানার শেষ ষোলোর লড়াইয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে সান্তোস। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নেইমারের জোড়া অ্যাসিস্ট এবং উইলিয়ান আরানোর জয়সূচক গোলে ম্যাকারাকে ২-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল সান্তোস।

বৃহস্পতিবার ভিলা বেলমিরোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই ধাক্কা খায় সান্তোস। খেলার বয়স তখন মাত্র তিন মিনিট; দারুণ গোলে ম্যাকারাকে এগিয়ে নেন পসে। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে নেইমার দেখিয়ে দেন ম্যাজিক। সতীর্থ ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসা গাবিগোলকে লক্ষ্য করে দুর্দান্ত এক নিখুঁত পাস বাড়ান, যা কাজে লাগাতে ভুল করেননি গাবিগোল।

আরও পড়ুন

রোদ্রির জন্য বার্সার দ্বিতীয় প্রস্তাবও ফেরাল সিটি

১৩ আগস্ট ২০২৬

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখে সান্তোস। অন্তত দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ৭৬ মিনিটে নেইমারের কর্নার কিক থেকেই আসে জয়সূচক গোলটি। তার নিখুঁত কর্নার থেকে বল পেয়ে দারুণ হেডে স্কোরলাইন ২-১ করে ফেলেন উইলিয়ান। আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) ইকুয়েডরে ফিরতি লেগের ম্যাচে ম্যাকারার মুখোমুখি হবে সান্তোস। এই ম্যাচে ড্র করলেই তারা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সান্তোস কোচ কুকা বলেন, ‘নেইমার খুব কঠিন একটি ম্যাচে দারুণ খেলেছে। প্রতিপক্ষ তাকে ২১ বার ফাউল করেছে, যা অনেক বেশি। সে আমাদের প্রধান খেলোয়াড় এবং প্রতিপক্ষের মূল লক্ষ্য। সে বলের পেছনে ছুটেছে, গতি বাড়িয়েছে, ফিনিশ করেছে এবং সতীর্থদের জন্য দারুণ সুযোগ তৈরি করেছে। এর পাশাপাশি সে প্রচুর লড়াই করেছে, নিচে নেমে বল দখল করেছে। দলের জয়ে তার ভূমিকা অসাধারণ।’

নেইমারব্রাজিলসান্তোস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর