Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নেইমার

সান্তোসের মাঠ ‘ইতিহাসের জঘন্যতম’ ও ‘বিপজ্জনক’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮
সান্তোসের মাঠ ‘ইতিহাসের জঘন্যতম’ ও ‘বিপজ্জনক’

ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল থেকে সান্তোসের বিদায়ের রাতে চোটের শিকার হয়ে মাঠ ছেড়েছেন নেইমার জুনিয়র। পালমেইরাসের বিপক্ষে ম্যাচ চলাকালীন পেশির চোটে পড়ে প্রথমার্ধের পরেই মাঠ ছাড়তে বাধ্য হন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দলের ভরাডুবি ও নিজের ইনজুরির পর সান্তোসের মাঠের দুরবস্থার জন্য কিউরেটরকে তুলোধোনা করে সামাজিক মাধ্যমে কঠোর বার্তা দিয়েছেন নেইমার।

সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে পালমেইরাসের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলের বড় ব্যবধানের পরাজয়ের ধাক্কা সামলে প্রত্যাবর্তনের মিশনে নেমেছিল স্বাগতিক সান্তোস। দলের প্রাণভোমরা হিসেবে শুরু থেকেই মাঠে ছিলেন নেইমার। কিন্তু গোলশূন্য ড্রয়ে ম্যাচ শেষ হওয়ায় কোপা দো ব্রাসিল থেকে বিদায় নিশ্চিত হয় সান্তোসের। দলের এই হতাশাজনক বিদায়ের মাঝেই নেইমারকে ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা।

আরও পড়ুন

অবসর ঘোষণার পর প্রথমবার প্রকাশ্যে মেসি

০৪ সেপ্টেম্বর ২০২৬

ম্যাচের প্রথমার্ধের শেষদিকে অস্বস্তিতে ভুগতে শুরু করেন নেইমার। ৪৩তম মিনিটে বাম পায়ে বক্সের বাইরে থেকে একটি শট নেওয়ার পরই ডান উরুতে হাত দিয়ে বেঞ্চের দিকে ইশারা করেন তিনি। কোনোমতে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে আর মাঠে নামা হয়নি তার। বিরতির সময় চিকিৎসকদের পর্যালোচনার পর কোচ কুকা তাকে তুলে নেন এবং বদলি হিসেবে রনিকে মাঠে নামান। ব্রাজিলিয়ান তারকার চোটের তীব্রতা জানা যাবে মেডিকেল পরীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়ার পর।

ম্যাচ শেষে হতাশা ও ক্ষোভ চেপে রাখতে পারেননি নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিলা বেলমিরোর মাঠের খারাপ অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘এটি খেলাধুলা নয়, খেলোয়াড়দের জীবনের সঙ্গে জুয়া খেলা! ঘরের মাঠে আমাদের খেলতে হবে অথচ মাঠের যে অবস্থা, তাতে পেশি ছিঁড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ইতিহাসের অন্যতম জঘন্য এবং বিপজ্জনক মাঠে খেলতে হলো আমাদের। এর দায় কে নেবে?’

টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার বেদনা এবং ঘরের মাঠের বেহাল দশার কারণে নেইমারের এই বিস্ফোরক মন্তব্য ইতোমধ্যে ব্রাজিলিয়ান ফুটবলে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। উল্লেখ্য, উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেন নেইমার।

নেইমারসান্তোসইনজুরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী