Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ড্রেসিংরুমে জুনিয়রদের বকাঝকার অভিযোগ অস্বীকার নেইমারের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০৬
ড্রেসিংরুমে জুনিয়রদের বকাঝকার অভিযোগ অস্বীকার নেইমারের

শাপেকোয়েন্সের বিপক্ষে ড্রয়ের পর সুপারস্টার নেইমার সান্তোসের ড্রেসিংরুমে তরুণ খেলোয়াড়দের বকাঝকা করেছেন বলে গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল। এই গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছেন নেইমার। সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনগুলোকে ‘মিথ্যা ও অসদুদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

গত শনিবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে টেবিলের তলানিতে থাকা শাপেকোয়েন্সের বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে সান্তোস। ম্যাচে জোড়া গোল করলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি নেইমার। এর পরপরই বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ম্যাচের প্রথমার্ধের বিরতিতে ড্রেসিংরুমে দলের তরুণ খেলোয়াড়দের তীব্র ভর্ৎসনা করেছেন সান্তোসের নাম্বার টেন।

আরও পড়ুন

জোড়া গোল করে তাসের উদযাপন নেইমারের

২৬ জুলাই ২০২৬

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক ভিডিও বার্তায় সেই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন নেইমার। তিনি বলেন, ‘আমি দেখছি আমার সম্পর্কে বলা হচ্ছে যে আমি ড্রেসিংরুমে তরুণ খেলোয়াড়দের তিরস্কার করেছি, যা সম্পূর্ণ অসত্য। যারা এসব ছড়াচ্ছেন, দয়া করে মিথ্যা বলবেন না। ড্রেসিংরুমে যা হয়েছে তা দলের সার্বিক উন্নতির তাগিদ থেকে।’

ড্রেসিংরুমের আসল পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি আরও জানান, ‘আমি, লুকাস ভেরিসিমো, আরাও, গ্যাবি—আমরা সবাই কথা বলেছি এবং নিজেদের ভুল স্বীকার করে আত্মসমালোচনা করেছি। আমরা প্রতিযোগিতামূলক মানসিকতার মানুষ, জিততে চাই। কিন্তু জুনিয়রদের ওপর কোনো ক্ষোভ ঝাড়ার ঘটনা ঘটেনি এবং আমি এই মিথ্যা প্রচার সহ্য করব না। যারা এমন অসত্য ও ক্ষতিকর খবর ছড়াচ্ছেন, তারা ফুটবল বোঝেন না এবং কখনো কোনো স্কোয়াডের অংশ ছিলেন না।’

আরও পড়ুন

নেইমার বললেন ‘ওর মাথায় বাজ পড়ুক’!

২৪ জুলাই ২০২৬

উল্লেখ্য, ম্যাচটিতে জোড়া গোল করলেও ম্যাচের শেষ দিকে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারণে আগামী ৯ আগস্ট আতলেতিকো পারানেন্সের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামা হচ্ছে না নেইমারের। এর আগে আগামী ২৮ জুলাই কোপা সুদামেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালের মুখোমুখি হবে সান্তোস।

নেইমারব্রাজিলসান্তোস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প