Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মাঠে হট্টগোল

অশালীন মন্তব্য করে লাল কার্ড দেখলেন নেইমার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৭
অশালীন মন্তব্য করে লাল কার্ড দেখলেন নেইমার

এভাবেই মুখ ঢেকে আপত্তিকর মন্তব্য করেছিলেন নেইমার।

মাঠে অশালীন মন্তব্য করে আবারও আলোচনায় ব্রাজিল সুপারস্টার নেইমার। ব্রাজিলিয়ান সেরি আর ম্যাচে তার এমন আচরণের কঠোর সমালোচনা করেছেন বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তর। ম্যাচের মাঝে নেইমারের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় নিয়ে তিনি বলেছেন, একজন ফুটবলার হিসেবে নেইমার সবার কাছে আইডল হলেও মানুষ হিসেবে সেদিন তিনি ‘চরম ব্যর্থ’ এবং বাহিয়ার জার্সিকে চরম অসম্মান করেছেন।

ভিয়া বেলমিরোতে অনুষ্ঠিত ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের প্রথমার্ধে ঘটে এই বিতর্কিত ঘটনা। ম্যাচের ৩১তম মিনিটে বাহিয়ার ফুটবলারের ফাউল করার পর ক্ষুব্ধ হয়ে উঠেন সান্তোসের অধিনায়ক নেইমার। রদ্রিগো নেস্তরের দিকে বল ছুড়ে মারার কারণে তিনি প্রথমে হলুদ কার্ড দেখেন। বিরতির সময় ফের দুজনের মাঝে শুরু হয় কথার লড়াই। এসময় মুখ ঢেকে কিছু বলতে দেখা যায় নেইমারকে।

আরও পড়ুন

মেসিও জেতাতে পারলেন না মায়ামিকে

২৫ অক্টোবর ২০২৬

ঘটনার বর্ণনা দিয়ে নেস্তর বলেন, ‘আমি তার সাথে করমর্দন করতে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু সে আমার দিকে বল ছুড়ে মারল। এরপর সে অনেক কিছু বলেছে। আমার বাবা-মা আমাকে খুব সুন্দর শিক্ষায় বড় করেছেন। ইতাকুয়েরা থেকে উঠে এসে আজকের এই অবস্থানে পৌঁছানো আমার জন্য অনেক কঠিন ছিল, এবং বাহিয়ার জার্সি পরতে পেরে আমি গর্বিত।’

নেইমারের মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে নেস্তর আরও যোগ করেন, ‘সে ভালো করেই জানে আমাকে কী বলেছে। কথাগুলো আমার এবং বাহিয়ার জন্য অত্যন্ত অপমানজনক ছিল। একজন খেলোয়াড় হিসেবে সে হয়তো সবার কাছে আইডল, কিন্তু যেভাবে সে কথা বলেছে, তাতে মানুষ হিসেবে সে চরম ব্যর্থ। আমার মনে হয় এ ধরনের কাজ করা উচিত নয়। সে কী বলেছে তা আমি প্রকাশ্যে বলতে চাই না, কারণ টিভিতে অনেক শিশু খেলা দেখছে এবং কথাগুলো মোটেও মার্জিত ছিল না।’

আরও পড়ুন

গ্যাব্রিয়েলের হেডে সিটির পাশে আর্সেনাল

২৫ অক্টোবর ২০২৬

ঘটনার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়, যার ফলে প্রথমার্ধের খেলা প্রায় দুই মিনিট বন্ধ রাখতে হয়। পরবর্তীতে বিরতির সময়ের ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে ভিনি জুনিয়র আইনের আওতায় নেইমারকে লাল কার্ড দেখানো হয়। লাল কার্ড দেখার পরও নেইমার মাঠ ছাড়তে অনিচ্ছুক ছিলেন এবং রদ্রিগো নেস্তরের দিকে তেড়ে যান। তখন বাহিয়ার বেঞ্চের খেলোয়াড়েরা তাকে রক্ষা করেন।

এই হট্টগোলের কারণে ম্যাচের বিরতির সময়সীমা ২৫ মিনিটেরও বেশি বাড়ানো হয়। লাল কার্ডের কারণে আগামী বুধবার ঘরের মাঠে সান্তোসের পরবর্তী গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচে নিষিদ্ধ থাকবেন নেইমার। উল্লেখ্য, রদ্রিগো নেস্তরদের দল বাহিয়া প্রথমার্ধেই লুসিয়ানো জুবার একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। যোগ করা সময়ের ৯৩ মিনিটে ম্যাচে সমতা ফেরান সান্তোসের লুয়ান পেরেস।

নেইমারসান্তোসব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত