Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অবসর প্রসঙ্গে নেইমার

ডিসেম্বরেই চুড়ান্ত সিদ্ধান্ত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:২৮
ডিসেম্বরেই চুড়ান্ত সিদ্ধান্ত

সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কী করবেন ব্রাজিল সুপারস্টার নেইমার? ইতোমধ্যেই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। তবে ২০২৭ সালে ক্লাব ফুটবল চালিয়ে যাওয়া কিংবা বুটজোড়া চিরতরে তুলে রাখার সম্ভাবনা—কোনোটাই উড়িয়ে দিচ্ছেন না তিনি। সাও পাওলোতে নিজের ইনস্টিটিউটের দাতব্য নিলাম অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এমন মন্তব্য করেন ব্রাজিলীয় তারকা।

সান্তোসের সঙ্গে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে নেইমারের। এই চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কতদিন খেলব জানি না। এখনই খেলা ছাড়ার কোনো পরিকল্পনা নেই, আবার কতদিন টিকব তাও নিশ্চিত নয়। ডিসেম্বরের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি চুক্তিটা পুরোপুরি সম্মান করতে চাই এবং সান্তোসের জার্সি গায়ে সেরা পারফর্ম করতে চাই।’

আরও পড়ুন

স্পেন-আর্জেন্টিনার ছবিসহ ফিফার ২৫ পৃষ্ঠার নথিতে যা ছিল

০২ আগস্ট ২০২৬

ব্রাজিল সুপারস্টার আরও যোগ করেন, ‘সত্যি বলতে আমি জানি না সামনে কী করব। ডিসেম্বরের এখনো অনেক বাকি। চুক্তির মেয়াদ শেষ হলে বসে ভাবব যে, সান্তোসে থাকব, চলে যাব, নাকি ফুটবল খেলা থামিয়ে দেব। তবে আমরা আপাতত ম্যাচ ধরে ধরে এগোতে চাই। শারীরিকভাবে আমি এখন ভালো বোধ করছি, আর এটাই সবচেয়ে বড় কথা।’

সান্তোসের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড। কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে আগামী মঙ্গলবার রাতে মাঙ্গুয়েরাও স্টেডিয়ামে রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় পরবর্তী রাউন্ডে যেতে হলে জয়ের বিকল্প নেই সান্তোসের সামনে।

দলের সঙ্গে যোগ দিতে মঙ্গলবার সকালেই বেলমের উদ্দেশ্যে রওনা হয়েছেন নেইমার। মাঠে নিজের উপস্থিতি ও ফিটনেস নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমি খেলব, কোচ আমার শতভাগ পারফরম্যান্সই পাবেন। আশা করি মাঠে নেমে দলকে সাহায্য করতে পারব এবং পেসাওদের (সান্তোস সমর্থকদের) একটি জয় উপহার দিতে পারব।’

নেইমারব্রাজিলসান্তোসঅবসর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩