Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জাতীয় দলকে বিদায় জানালেন নেইমার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৭:২৫
শেয়ার করুন:
জাতীয় দলকে বিদায় জানালেন নেইমার

সংগৃহীত ছবি

ব্রাজিল দলের জার্সিতে আর খেলবেন না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হারের পরই তিনি অবসরের ঘোষণা দিয়েছিলেন। এবার সেই সিদ্ধান্তই আবারও নিশ্চিত করলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছিলেন নেইমার। সেটিই সেলেসাওদের হয়ে তার ক্যারিয়ারের শেষ গোল এবং শেষ ম্যাচ।

এই গোলের মাধ্যমে নেইমার ব্রাজিলের হয়ে চারটি ভিন্ন বিশ্বকাপে (২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করা মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে নাম লেখান। এর আগে এই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি পেলে।

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে। ১৩০ ম্যাচে তার গোল ৮০টি। দেশের হয়ে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু কাফু, যার ম্যাচ সংখ্যা ১৪২।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমার প্রথমে বলেছিলেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। পরে সান্তোসের হয়ে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর সংবাদমাধ্যমকে তিনি আবারও একই সিদ্ধান্তের কথা জানান, ‘জাতীয় দলের সঙ্গে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক সুখের মুহূর্ত পেয়েছি। এই জার্সির জন্য নিজের রক্ত, জীবন- সবকিছু উজাড় করে দিয়েছি। সবসময় হলুদ জার্সির জন্য লড়েছি। কিন্তু এখন আর খেলতে চাই না।‘

নরওয়ের বিপক্ষে শেষে বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার। ব্রাজিলের হয়ে দীর্ঘ ১৬ বছরের পথচলার ইতি টানার পর এখন তার পুরো মনোযোগ শৈশবের ক্লাব সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান সিরি আ-তে খেলার দিকে। যদিও সাম্প্রতিক সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বর পর্যন্ত থাকা বর্তমান চুক্তি নবায়নের সম্ভাবনা খুবই কম।

নেইমারব্রাজিলব্রাজিল-নরওয়েপেলেসান্তোস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে