Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জোড়া গোল করে দলকে বাঁচালেন নেইমার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫
জোড়া গোল করে দলকে বাঁচালেন নেইমার

ব্রাজিলিয়ান সিরি আ-তে সান্তোস ও ফ্ল্যামেঙ্গোর মধ্যকার ম্যাচটি রূপ নিয়েছিল এক চরম নাটকীয়তায়। ভিলা বেলমিরো স্টেডিয়ামে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি লিওনার্দো জার্দিমের ফ্ল্যামেঙ্গো। শেষ মুহূর্তে দুর্দান্ত জোড়া গোল করে সান্তোসকে হার থেকে রক্ষা করেন সুপারস্টার নেইমার জুনিয়র। ম্যাচের শেষ মুহূর্তে এসে পাওয়া এই ড্রয়ে পয়েন্ট হারিয়ে হতাশ কোচ লিওনার্দো জার্দিম।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল ফ্ল্যামেঙ্গো। ২-০ গোলে এগিয়ে থেকে তারা প্রথমার্ধ শেষ করে। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যায়। বক্সের ভেতর হ্যান্ডবলের সুবাদে ভিএআর চেক করে পেনাল্টি পায় সান্তোস। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দীর্ঘতম প্রায় ১০ মিনিটের ওই ভিএআর চেক শেষে মিডফিল্ডার জর্জিনহোকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।

আরও পড়ুন

শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ

০৭ অক্টোবর ২০২৬

১০ জনের দলে পরিণত হওয়া ফ্ল্যামেঙ্গো এরপর যেন ঝিমিয়ে যায়। সুযোগের সদ্ব্যবহার করে ম্যাচের শেষ মুহূর্তে দুটি পেনাল্টি থেকে সফল স্পট কিকে জোড়া গোল করেন নেইমার। এই ড্রয়ের ফলে ২৯ ম্যাচ শেষে ফ্ল্যামেঙ্গোর পয়েন্ট দাঁড়াল ৬১। টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও পয়েন্ট ব্যবধান কমে যাওয়ায় শিরোপার লড়াই এখন আরও জমজমাট হয়ে উঠেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হতাশা লুকাতে পারেননি ফ্ল্যামেঙ্গো কোচ লিওনার্দো জার্দিম, ‘ম্যাচটি ড্র হলেও মূলত আমরা দুটি পয়েন্ট হারিয়েছি। প্রথম পেনাল্টির আগপর্যন্ত আমরা ম্যাচটি দারুণভাবে নিয়ন্ত্রণ করছিলাম। ৩-০ করার সুযোগও ছিল। কিন্তু আমরাই প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছি। অপ্রয়োজনীয় পেনাল্টি ও এক খেলোয়াড় কম নিয়ে কামব্যাক করা সহজ ছিল না।’

রেফারির পেনাল্টি বা লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক ছিল বলে মেনে নিলেও কিছু ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন জার্দিম। তবে দলের খেলোয়াড়দের অতিরিক্ত আত্মতুষ্টি এবং শেষ মুহূর্তের মনোযোগহীনতাকেই বড় হারের কারণ হিসেবে দেখছেন এই পর্তুগিজ কোচ।   

নেইমারসান্তোসব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি