Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

নেইমারকে রোনালদোর বিশেষ বার্তা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৭:০৫
নেইমারকে রোনালদোর বিশেষ বার্তা

সংগৃহীত ছবি

৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। জাপানের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচেও দেখা যাবে দলের সবচেয়ে বড় এই তারকাকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নেইমারকে বিশেষ বার্তা দিলেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও। রোনালদো বলছেন, সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার সুযোগ এসেছে নেইমারের সামনে।

লাকুইপকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো কথা বলেছেন নেইমারের চোট ও ফিরে আসা নিয়ে। রোনালদো মনে করেন, এবারের বিশ্বকাপ নেইমারের জন্য সমালোচকদের জবাব দেওয়ার আদর্শ মঞ্চ, 'যারা তাকে বিশ্বাস করেনি, তাদের সবার মুখ বন্ধ করে দেওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে নেইমারের সামনে।'

নেইমারের বর্তমান পরিস্থিতির সঙ্গে নিজের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়েরও মিল খুঁজে পান রোনালদো। ২০০২ বিশ্বকাপের আগে দীর্ঘ সময় হাঁটুর চোটে মাঠের বাইরে ছিলেন এই তারকা ফুটবলার। অনেকেই ভেবেছিলেন, তার সেরা সময় শেষ হয়ে গেছে।

কিন্তু সব সংশয় দূর করে সেই বিশ্বকাপে ৮ গোল করে ব্রাজিলকে শিরোপা জেতান রোনালদো। সেই স্মৃতি টেনেই এই কিংবদন্তি স্ট্রাইকার বলেন, '২০০২ সালে আমিও এমন একটা প্রত্যাবর্তন পর্বের মধ্য দিয়ে গিয়েছিলাম, তাই আমি পুরোপুরি নেইমারের পক্ষে আছি।'

ব্রাজিলিয়ান ফুটবলের বর্তমান অবস্থান নিয়েও কথা বলেন রোনালদো। একসময় বিশ্ব ফুটবলে ব্রাজিল ছিল একক আধিপত্যের প্রতীক। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে বলেই মেনে নিলেন রোনালদো, 'আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটি নিয়ে কথা বলছি। এখন পুরো বিশ্বজুড়েই দুর্দান্ত সব খেলোয়াড় এবং শক্তিশালী দল রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ব্রাজিল হয়তো তার ‘একক ফেবারিট’ তকমাটি হারিয়েছে, কিন্তু এখনও তারা ফুটবলের অন্যতম পরাশক্তি।'

তবুও ব্রাজিলকে ঘিরে প্রত্যাশা যে কখনো কমবে না, সেটিও মনে করিয়ে দিয়েছেন রোনালদো, 'চিরন্তন ফেবারিট হিসেবে ব্রাজিলের ইতিহাস এবং আমাদের সংস্কৃতিতে ফুটবলের শিকড় এতটাই গভীরে যে, দলটির প্রতি প্রত্যাশা সবসময়ই আকাশচুম্বী থাকে। এটা ভবিষ্যতেও থাকবে।'

 

২০২৬ ফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise