Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ব্রাজিল নিয়ে মন্তব্য

সাইবার আক্রমণের শিকার জাপানি স্ট্রাইকার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:২৩
সাইবার আক্রমণের শিকার জাপানি স্ট্রাইকার

ব্রাজিল ও নেইমারকে নিয়ে মন্তব্য করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বর্ণবাদী আক্রমণের শিকার হচ্ছেন জাপানি ফরোয়ার্ড কেন্তো শিওগাই। আজ সোমবার হিউস্টনে বিশ্বকাপের নকআউটে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। কিন্তু এই মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরে তৈরি হয়েছে এক কুৎসিত পরিস্থিতি।

ঘটনার সূত্রপাত জাপানি দলের এক অনুশীলন সেশনের পর। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ২১ বছর বয়সী স্ট্রাইকার শিওগাই ব্রাজিল ও নেইমারের বর্তমান ফর্ম নিয়ে বলেন, ‘সেটা তো অতীতের নেইমার ছিল, তাই না? আমার মনে হয় আমরা এখন বেশ ভালো করছি। ব্রাজিল আগে অনেক শক্তিশালী ছিল, কিন্তু এখন কেমন? আমার মনে হয় ফ্রান্স কিংবা আর্জেন্টিনা এখন বেশি শক্তিশালী। ইদানীং ব্রাজিলকে নিয়ে তেমন কিছু শুনি না।’

আরও পড়ুন

জাপানের বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন নেইমার?

২৯ জুন ২০২৬

জাপানি গণমাধ্যম ফুটবল চ্যানেল ও সকার ডাইজেস্টে প্রকাশিত এই বক্তব্যটি ব্রাজিলিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষুব্ধ হন। এর জের ধরে ব্রাজিলের উগ্র সমর্থকেরা ঝাঁপিয়ে পড়েন শিওগাইয়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিওগাইয়ের সর্বশেষ পোস্টে ১৮ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে, যার সিংহভাগই এশিয়ান ও জাপানিদের প্রতি চরম বর্ণবাদী ও জাতিগত বিদ্বেষমূলক। সেসব মন্তব্যে জাপানি ভাষা, সংস্কৃতি এবং জীবনযাত্রাকে অত্যন্ত কুৎসিতভাবে উপহাস করা হচ্ছে।

অথচ মূল সাক্ষাৎকারে শিওগাই ব্রাজিলকে কোনোভাবেই খাটো করেননি। তিনি পরিষ্কার বলেছিলেন, ‘ব্রাজিল এখনো শক্তিশালী দল। আমরা যদি তাদের হারাতে পারি, তবে আমাদের আত্মবিশ্বাস ও গতি বহুগুণ বেড়ে যাবে।’ এদিকে এই মনস্তাত্ত্বিক লড়াই নিয়ে ম্যাচের আগের দিন প্রশ্ন করা হয়েছিল ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে। তবে অভিজ্ঞ এই কোচ বিষয়টি পেশাদারিত্বের সঙ্গে এড়িয়ে যান, ‘আমরা এসব মাঠের বাইরের কথায় কান দিতে চাই না। আমাদের পুরো মনোযোগ ম্যাচ এবং প্রতিপক্ষের শক্তির ওপর। আমরা কোনো মনস্তাত্ত্বিক খেলায় জড়াব না।’

আরও পড়ুন

জাপানিদের ‘অহংকারে’ চটলেন মার্কিনিয়োস

২৯ জুন ২০২৬

২০০৫ সালে জন্ম নেওয়া তরুণ স্ট্রাইকার কেন্তো শিওগাই বর্তমানে ইউরোপিয়ান ফুটবলে খেলছেন। গতি ও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার জন্য জাপানি ফুটবল মহলে তাকে বেশ সম্ভাবনাময় হিসেবে ধরা হয়। তবে বিশ্বকাপের মতো বিশ্বমঞ্চে মাঠের লড়াই শুরুর আগে একজন তরুণ ফুটবলারের এভাবে বর্ণবাদী সাইবার আক্রমণের শিকার হওয়াটা ফুটবলকে আরও একবার কলঙ্কিত করল।

জাপানব্রাজিলবর্ণবাদকেন্তো শিওগাই২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে