Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

জাপানিদের ‘অহংকারে’ চটলেন মার্কিনিয়োস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:৩১
জাপানিদের ‘অহংকারে’ চটলেন মার্কিনিয়োস

সংগৃহীত ছবি

মাঠের লড়াই শুরুর আগেই কথার লড়াইয়ে উত্তপ্ত বিশ্বকাপের নকআউট মঞ্চ। ব্রাজিল আর আগের মতো শক্তিশালী দল নয়—জাপানি স্ট্রাইকার কেন্তো শিওগাইয়ের এমন মন্তব্য ভালোভাবে নেননি ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়োস। জাপানি ফুটবলারের এই বক্তব্যকে ‘অহংকার’ হিসেবে আখ্যা দিয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার সাফ জানিয়ে দিলেন, মাঠের পারফরম্যান্স দিয়েই তারা এর জবাব দেবেন।

আজ সোমবার হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগের দিনই মাঠের বাইরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। গত শনিবার জাপানের বিকল্প ফরোয়ার্ড কেন্তো শিওগাই কিয়োদো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, বর্তমান ব্রাজিল দল আগের মতো অপ্রতিরোধ্য নয়।

আরও পড়ুন

দ্রুত গোল লাগবে ব্রাজিলের

২৯ জুন ২০২৬

এই মন্তব্য নিয়ে ব্রাজিলের ড্রেসিংরুমে যে বেশ আলোচনা হয়েছে, তা অকপটে স্বীকার করেছেন মার্কিনিয়োস। তিনি বলেন, ‘তারা কথা বলতে থাকুক, এতে আমাদের দলের অনুপ্রেরণাই বাড়ছে। মাঠের বাইরের এই ফাঁকা বুলি প্রতিপক্ষের জন্যই তুলে রাখলাম। আমরা প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছি এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।’

সংবাদ সম্মেলনে মার্কিনিয়োস আরও বলেন, ‘হয়তো এটা তাদের একধরনের অহংকার। ব্রাজিল এখনো ফুটবল বিশ্বের অন্যতম সেরা দল। মাঠের প্রতিটি বল আমাদের কাছে ম্যাচ নির্ধারণী। আমরা এসব মনস্তাত্ত্বিক খেলায় জড়াতে চাই না, মাঠেই নিজেদের শক্তির প্রমাণ দেব।’

আরও পড়ুন

টাইব্রেকারের প্রস্তুতিও নিয়েছে ব্রাজিল

২৯ জুন ২০২৬

তবে এই বিতর্ক থেকে নিজেকে দূরে রেখেছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘আমরা এসব নিয়ে মাথা ঘামাতে চাই না। আমাদের পুরো মনোযোগ এখন ম্যাচের কৌশলের ওপর। প্রতিপক্ষকে কীভাবে মোকাবেলা করব এবং নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করব, তা নিয়েই ভাবছি।’

ফুটবল যে নাম-যশ বা কাগজে-কলমে ফেবারিট তকমা দিয়ে জেতা যায় না, সেটির উদাহরণ দিতে গিয়ে মার্কিনিয়োস স্মরণ করিয়ে দিলেন নিজের ক্লাবের তিক্ত অভিজ্ঞতা। গত ক্লাব বিশ্বকাপে পিএসজি অধিনায়ক হিসেবে ব্রাজিলের ক্লাব বোটাফোগোর বিপক্ষে হারের স্মৃতি টেনে তিনি বলেন, ‘ফুটবলে আপনি ফেবারিট কি না, তা মাঠেই প্রমাণ করতে হয়। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষেও আমরা এগিয়ে থেকে হেরেছি। গত ক্লাব বিশ্বকাপে বোটাফোগোর কাছে পিএসজির হারই প্রমাণ করে, মাঠে সতর্ক না থাকলে যেকোনো কিছু ঘটতে পারে।’

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এখন নকআউটে প্রবেশ করেছে ব্রাজিল। মার্কিনিয়োসের কথায়, ‘এখন প্রতিটি ম্যাচই আলাদা। প্রতিটি মুহূর্ত এবং ছোট ছোট ভুলই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং একটি লক্ষ্য নিয়েই মাঠে নামছি।’

মার্কিনিয়োসব্রাজিলজাপান২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের