Agamir Somoy E-Paper
সোমবার, ২৯ জুন, ২০২৬
আগামীর সময়
এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী
সোমবার, ২৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপের বল ও গোলকিপারদের ভুল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:২২
বিশ্বকাপের বল ও গোলকিপারদের ভুল

এবারের বিশ্বকাপের বল ট্রাইওন্ডা হাতে জো হার্ট। ছবি সংগৃহীত

এবারের বিশ্বকাপে গোলকিপারদের বীরত্ব চোখে পড়ার মত। স্পেনের মত শক্তিশালী দলও কেপ ভার্দের গোলকিপার ভোজিনহাকে ফাঁকি দিয়ে গোল করতে পারেনি। কুরাসাওয়ের গোলকিপার এলোয় রুম এক ম্যাচে করেছেন বিশ্বকাপের রেকর্ড সেভ।

বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে ইরানের আলিরেজাও করেছেন একের পর এক দুর্দান্ত সেভ।
এর পাশাপাশি, গোলকিপারদের ভুলে গোলও হজম করছে দলগুলো। ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড ও সেনেগালের এদুয়ার্দ মেন্দির মত বিশ্বখ্যাত দুই গোলকিপার বলের নাগাল পেয়ে হাতে লাগাতে পারলেও, শেষ পর্যন্ত গোল হওয়া আটকাতে পারেননি।

আলজেরিয়ার লুকা জিদান আর্জেন্টিনা ও জর্ডানের বিপক্ষে হাত ফস্কে দুটি গোল হজম করেছেন। ইরাকের গোলরক্ষক আহমেদ বাসিলও কিলিয়ান এমবাপ্পের দূরপাল্লার শটটি স্পর্শ করেও আটকাতে পারেননি।

জো হার্ট ও ক্যাসপার স্মাইকেলের ব্যাখ্যা

এ নিয়ে বিবিসি স্পোর্টসে ইংল্যান্ডের সাবেক গোলকিপার জো হার্ট ব্যাখ্যা দিয়ে বলেছেন,‘একটি বিশ্বকাপে এই ধরনের গোল আমি অনেক বেশিবার দেখছি। তার মানে এই ফুটবলটির (বল) মধ্যে নিশ্চিতভাবেই কোনো গোলমাল আছে।’

তিনি আরও যোগ করেন,‘শীর্ষ স্তরের ফুটবলে আপনি কতবার দেখেন যে গোলকিপার বল স্পর্শ করার পরেও গোল হয়ে যাচ্ছে? এই টুর্নামেন্টে আমি লক্ষ্য করছি, গোলকিপাররা কাঁধের ওপর দিয়ে বল স্পর্শ করতে পারলেও তা আটকে রাখতে পারছেন না। বলের মধ্যে কোনো একটা রহস্য অবশ্যই আছে।’

‘ট্রাইওন্ডা’ নামের এই বলটি কি সত্যিই এত বড় পার্থক্য গড়ে দিতে পারে? ডেনমার্কের সাবেক গোলকিপার ক্যাসপার স্মাইকেল দিলেন এর জবাব,‘বল তৈরিই করা হয় গোল করার জন্য। এই বলটির মূল বিষয় হলো এর গঠন। এবার এটি মাত্র চারটি প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে। এতে কোনো সেলাই নেই—পুরোটা একসঙ্গে জোড়া লাগানো। যখন আপনি এর সঙ্গে আবহাওয়ার পরিবর্তন এবং বাতাসের ঘনত্বকে মেলাবেন, তখন দেখবেন বলটির ওপর বাতাসের বাধা (ড্র্যাগ) কম কাজ করে। যার মানে এটি খুব বেশি স্পিন করে না, তবে আমি লক্ষ্য করেছি এটি চোখের পলকে কিছুটা বেশি গতি পায় এবং আমরা মাঠে ঠিক সেটাই দেখছি।’

তিনি আরও যোগ করেন,‘বেশ কয়েকটি গোলের ক্ষেত্রে দেখা গেছে গোলকিপাররা বলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন—যেমন ক্রোয়েশিয়ার প্রথম গোলের ক্ষেত্রে পিকফোর্ড, মেসির বিপক্ষে লুকা জিদান এবং এমনকি এমবাপ্পের বিপক্ষে এদুয়ার্দ মেন্দি। আসলে এই বলগুলোর মূল ব্যাপার হলো, দর্শকরা গোল দেখতে চান, তাই বলগুলো তৈরিই করা হয় বেশি গোল হওয়ার জন্য।’

পরিসংখ্যান বলছে অন্য কথা

অপটা-র পরিসংখ্যান অনুযায়ী, গোলকিপারদের ভুলের কারণে গোল হজম করার সংখ্যাও দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর এই আসরে এখন পর্যন্ত এমন ১১টি ভুল হয়েছে—যা গত সাতটি বিশ্বকাপের যেকোনোটির গ্রুপ পর্বের চেয়ে বেশি।

জো হার্ট বা স্মাইকেল যাই বলুন, পরিসংখ্যান বলছে অন্য কথা। বলে আচমক গতি বাড়লে বক্সের বাইরে থেকে শট নেওয়ার প্রবণতা বাড়ত। সেটা কিন্তু হয়নি।

অপটার পরিসংখ্যান বলছে, ১৯৬৬ বিশ্বকাপে বক্সের বাইরে থেকে গ্রুপ পর্বের ম্যাচে শট নেওয়া হয়েছিল গড়ে ২২.৩টি। ১৯৭০ সালে সেটা ছিল ম্যাচ প্রতি গড়ে ২৫.৩ আর ১৯৭৪ বিশ্বকাপে ২০.১টি। সেখানে এবারের বিশ্বকাপে বক্সের বাইরে থেকে পোস্টে শট নেওয়া হয়েছে গড়ে মাত্র ৯.২টি।

বেড়েছে গোলকিপারদের সেভ

লক্ষ্যে শটও তুলনায় কম। ১৯৬৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে লক্ষ্যে শট ছিল গড়ে ১০.৯, ১৯৭০-এ ১১.৩, ১৯৭৪-এ ১১.৯টি সেখানে এবারের গ্রুপ পর্বে সেটা ৮.৫টি। বরং গত দুই আসরের চেয়ে গোলকিপাররা সেভও করছেন বেশি।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বে গোলকিপাররা ম্যাচ প্রতি গড়ে সেভ করেছেন ৫.১টি, সেখানে এবার সেই পরিমাণ বেড়ে হয়েছে ৫.৬। এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ডও হয়েছে এবার। তাই বেশি গেলের দায় ঢালাওভাবে বলের ওপর চাপিয়ে দেওয়াটা বাড়াবাড়িই।

২০২৬ ফুটবল বিশ্বকাপফুটবলযুক্তরাষ্ট্র
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    নাটকীয় জয়ে কানাডার উল্লাস, বিদায় দক্ষিণ আফ্রিকার

    নাটকীয় জয়ে কানাডার উল্লাস, বিদায় দক্ষিণ আফ্রিকার

    ২৯ জুন ২০২৬, ০১:০৭

    পেশাজীবীদের নিয়ে রাজনীতি, পেশাজীবীদের রাজনীতি

    পেশাজীবীদের নিয়ে রাজনীতি, পেশাজীবীদের রাজনীতি

    ২৯ জুন ২০২৬, ০০:১০

    ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

    ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

    ২৯ জুন ২০২৬, ০০:১৭

    খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

    খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

    ২৯ জুন ২০২৬, ০০:১৮

    ‘সুদের টাকা’র বিবাদে টর্চ জ্বেলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

    ‘সুদের টাকা’র বিবাদে টর্চ জ্বেলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

    ২৯ জুন ২০২৬, ০০:৫২

    বিশ্বকাপের বল ও গোলকিপারদের ভুল

    বিশ্বকাপের বল ও গোলকিপারদের ভুল

    ২৯ জুন ২০২৬, ০৭:২২

    ‘উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই’

    ‘উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই’

    ২৯ জুন ২০২৬, ০০:০৯

    আজকের নামাজের সময়সূচি (২৯ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২৯ জুন)

    ২৯ জুন ২০২৬, ০৭:২২

    ঢাকার তাপমাত্রা নিয়ে মিলল সুখবর

    ঢাকার তাপমাত্রা নিয়ে মিলল সুখবর

    ২৯ জুন ২০২৬, ০৭:৪১

    ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

    ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

    ২৯ জুন ২০২৬, ০৪:২২

    তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনো অস্পষ্টতা

    তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনো অস্পষ্টতা

    ২৯ জুন ২০২৬, ০৭:০০

    ‘থ্রি জিরো’র শূন্যে আমাদের শূন্য জীবন

    ‘থ্রি জিরো’র শূন্যে আমাদের শূন্য জীবন

    ২৯ জুন ২০২৬, ০০:০৯

    ছয় বছরে মধু আহরণ সর্বনিম্ন

    ছয় বছরে মধু আহরণ সর্বনিম্ন

    ২৯ জুন ২০২৬, ০৭:০১

    মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

    মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

    ২৯ জুন ২০২৬, ০১:২১

    নির্মাণের ৮ বছর পরও অচল টাঙ্গাইলের সেতু, ক্ষোভ স্থানীয়দের

    নির্মাণের ৮ বছর পরও অচল টাঙ্গাইলের সেতু, ক্ষোভ স্থানীয়দের

    ২৯ জুন ২০২৬, ০১:৫৬

    advertiseadvertise