Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্প

৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

বিবিসি
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:২২
৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

জীবিত উদ্ধার করা হয় ১১ বছরের শিশু মোইসেসকে। ছবি: বিবিসি

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপের নিচে টানা তিন দিনের বেশি সময় আটকে থাকার পর জীবিত উদ্ধার করা হয়ছে ১১ বছরের দুই শিশুকে। এ ঘটনাকে উদ্ধারকর্মীদের বড় সাফল্য হিসেবে দেখছেন স্থানীয়রা।

বুধবার আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পের পর, দেশটিতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে এক হাজার ৪৫০ জনে। নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

এ ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয় মোইসেসকে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে আনছেন তাকে। সূর্যের আলো থেকে চোখ রক্ষার জন্য ঢেকে রাখা হয়েছিল তার চোখ। তাকে উদ্ধারের সময় করতালি দিয়ে উদ্ধারকর্মীদের অভিনন্দন জানান উপস্থিত সবাই।

এর কয়েক ঘণ্টা পর আরও এক ১১ বছরের শিশুকে জীবিত উদ্ধারের তথ্য জানান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায়, উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে শিশুটিকে ধ্বংসস্তূপের বিশাল স্তূপের ওপর থেকে নিচে নামিয়ে আনছেন। তিনি মন্তব্য করেন, ‘এই মুহূর্তে প্রতিটি জীবনই ভেনেজুয়েলার জন্য আশার প্রতীক।’

কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রায় তিন মিটার গভীরে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল মোইসেস। তাকে উদ্ধার করতে প্রায় ছয় ঘণ্টা অত্যন্ত সূক্ষ্ম ও ঝুঁকিপূর্ণ অভিযান চালাতে হয়েছে উদ্ধারকারী দলকে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বলছে, উদ্ধার অভিযানের সময় এক উদ্ধারকর্মী ওয়্যারলেস বার্তায় জানান, তার মা ও বোনের কাছাকাছি পাওয়া গেছে মোইসেসকে। তবে মারা গেছেন বাকি দুজনই।

বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ে শত শত ভবন। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু মানুষ। স্বজনদের খুঁজে পেতে খালি হাতে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন অসংখ্য মানুষ। অনেকেই জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে শোনা যাচ্ছে মানুষের আওয়াজ। কিন্তু ভারী কংক্রিট সরানোর মতো যন্ত্রপাতি না থাকায় অসহায়ভাবে উদ্ধারকারী দলের অপেক্ষা করছেন তারা।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখনো জীবিত মানুষকে উদ্ধারের আশা রয়েছে। বিশেষ করে যারা ধ্বংসস্তূপের নিচে খাদ্য ও পানির নাগাল পেয়েছেন, তাদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুইরা অঞ্চল। এখানকার কারাবালেদা শহরে পরিচালিত হচ্ছে জরুরি উদ্ধার কার্যক্রম।

নিরাপত্তার জন্য নিজেদের গাড়িতে কিংবা বিমানবন্দর, গলফ মাঠসহ খোলা জায়গায় অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। জরুরি চিকিৎসা, ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে কারাবালেদার গলফ মাঠ।

কারাবালেদার গলফ মাঠে জড়ো হয়েছেন ভেনেজুয়েলার নাগরিকদের অনেকে। ছবি: বিবিসিতবে ক্ষতিগ্রস্ত অনেকের অভিযোগ, সরকারের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম প্রয়োজনের তুলনায় ধীরগতির। কারিবে ও তানাগুয়ারেনাসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় এখনো অনেক স্থানে ধ্বংসস্তূপ অপসারণের কাজই শুরু হয়নি।

এদিকে উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য ভেনেজুয়েলায় পৌঁছেছে মেক্সিকো, স্পেন, কাতার, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী টম ফ্লেচার জানিয়েছেন, কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩৯টি অনুসন্ধান ও উদ্ধারকারী দল। প্রতিটি দলে রয়েছেন ৫০ থেকে ১০০ জন সদস্য। তার ভাষ্য, প্রায় দুই হাজার উদ্ধারকর্মী, ১১১টি অনুসন্ধানী কুকুর, চিকিৎসক দল এবং অত্যাধুনিক ক্ষুদ্র ড্রোন ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

ভেনেজুয়েলাভূমিকম্পউদ্ধার অভিযান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা