পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।আজ বুধবার তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা যায়, মন্ত্রীরা যৌথভাবে একটি অভিন্ন ভবিষ্যৎ চীন-বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন,...