Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের সাড়ার অপেক্ষায় বাংলাদেশ

  • মেয়াদ শেষ হতে বাকি ১৮ দিন
  • আলোচনা শুরু করতে ভারতকে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ
সজিব ঘোষ
সজিব ঘোষ
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮
শেয়ার করুন:
গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের সাড়ার অপেক্ষায় বাংলাদেশ

গ্রাফিকস: আগামীর সময়

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে বাকি মাত্র ১৮ দিন। ৩০ বছর মেয়াদি এ চুক্তির ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে। তবে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরুর পথ তৈরি হয়নি। আলোচনা শুরুর অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। সেই চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

এর মধ্যে গত রবি ও সোমবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দুই দেশের যৌথ নদী কমিশনের বৈঠক। তবে সেখানে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয়নি— কাঠামো অনুযায়ী হওয়ারও কথা নয়।

চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ১২ ডিসেম্বর। এর আগে সমঝোতা না হলে কী হবে? নদীতে পানির প্রবাহ থাকবে ঠিকই; কিন্তু নির্দিষ্ট পরিমাণ পানি ছাড়ার বাধ্যবাধকতা থাকবে না। ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির প্রাপ্যতা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে।

বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার। এ নিয়ে আলোচনা ও প্রস্তুতির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরকে। গঙ্গা চুক্তি নিয়ে সরকারের কার্যক্রম জানতে চাইলে তিনি গতকাল সোমবার আগামীর সময়কে বলেছেন, বাংলাদেশ চুক্তি-সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সরকার আশা করছে, আনুষ্ঠানিক আলোচনা শুরুর জন্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। গত আগস্টে ভারতীয় পক্ষের কারিগরি কমিটি গঠন করে আলোচনা শুরুর জন্য অনুরোধ জানানো হয়েছে।

তবে সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন রয়েছে প্রশাসনের ভেতরেই। পানিসম্পদ মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা আগামীর সময়কে বলেছেন, প্রস্তুতির কথা বলা হলেও এর দৃশ্যমান লক্ষণ নেই। বাংলাদেশ নতুন কোনো জরিপ করেনি। অথচ আগের চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তির আলোচনায় হালনাগাদ জরিপ প্রয়োজন।

সরকারের বিশেষ কমিটির সদস্য ও আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাদ গত রবিবার আগামীর সময়কে বলেছেন, চুক্তি নিয়ে কী হচ্ছে, তা বুঝতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে গঙ্গার পানিবণ্টন নিয়ে বাংলাদেশের মানুষের সোচ্চার হওয়া উচিত। যদিও শেষ পর্যন্ত বিষয়টি দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে।

এদিকে চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। রবি ও সোমবারের বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। গঙ্গা চুক্তির আওতায় গঠিত দুই দেশের যৌথ কমিটির ৯১তম বৈঠকে চুক্তি বাস্তবায়নের বার্ষিক প্রতিবেদন রবিবার চূড়ান্ত হয়েছে। ফারাক্কা ও হার্ডিঞ্জ ব্রিজে পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং চুক্তি বাস্তবায়নের হিসাব সংরক্ষণ এ কমিটির নিয়মিত দায়িত্ব। অর্থাৎ বিদ্যমান চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ চলছে। কিন্তু মেয়াদ শেষে পানিবণ্টনের ব্যবস্থা কী হবে, সে বিষয়ে দুই দেশের রাজনৈতিক সমঝোতা এখনো হয়নি।

১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা চুক্তির ১২ নম্বর ধারায় বলা হয়েছে, ৩০ বছর মেয়াদ শেষে দুই দেশের পারস্পরিক সম্মতিতে চুক্তিটি নবায়ন করা যাবে। অর্থাৎ ১২ ডিসেম্বরের পর এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর থাকবে না। দুই দেশ চাইলে আগের শর্তে বা সংশোধিত শর্তে চুক্তি নবায়ন করতে পারে। আবার আলোচনার মাধ্যমে নতুন চুক্তিও করতে পারে। দীর্ঘমেয়াদি চুক্তি চূড়ান্ত করতে সময় লাগলে অন্তর্বর্তী সমঝোতার পথও খোলা রয়েছে। তবে এক্ষেত্রেও ভারতের সম্মতি প্রয়োজন।

বাংলাদেশ সরকার শুধু ১৯৯৬ সালের চুক্তি নবায়নের পক্ষে নয়; বরং পানির ন্যায্য পাওনা ও ন্যূনতম প্রবাহের নিশ্চয়তা রেখে নতুন চুক্তি করতে চায়। প্রয়োজনে বিদ্যমান চুক্তি সংশোধন বা অন্তর্বর্তী সময়ের জন্য মেয়াদ বাড়ানোর বিষয়টিও আলোচনার বাইরে রাখছে না।

গত ২ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সরকার চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী। অন্যদিকে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সেপ্টেম্বরে বলেছেন, বাংলাদেশ ১৯৯৬ সালের চুক্তি শুধু নবায়ন করতে চায় না; বরং ১৯৭৭ সালের চুক্তির নিশ্চয়তা ধারা ফিরিয়ে এনে করতে চায় নতুন চুক্তি।

১৯৭৭ সালের স্বাক্ষরিত পাঁচ বছরমেয়াদি চুক্তিতে শুষ্ক মৌসুমে ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনভিত্তিক পানিবণ্টনের ব্যবস্থা ছিল। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল, বাংলাদেশের জন্য নির্ধারিত পানির অন্তত ৮০ শতাংশ প্রাপ্যতার নিশ্চয়তা। কিন্তু ১৯৮২ সালে দুই বছরের জন্য স্বাক্ষরিত সমঝোতায় এ নিশ্চয়তার ধারা বাদ পড়ে। এর পরিবর্তে পানির সংকট দেখা দিলে দুই দেশের মধ্যে দায় ভাগাভাগির ব্যবস্থা করা হয়। ১৯৮৫ সালে তিন বছরমেয়াদি আরেকটি সমঝোতা হয়। সেখানেও ন্যূনতম পানির ৮০ শতাংশ নিশ্চয়তা ছিল না। ১৯৮৮-৯৬ সালে নতুন চুক্তি স্বাক্ষর পর্যন্ত পানিবণ্টনে ছিল না কোনো কার্যকর ব্যবস্থা।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ৩০ বছরমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ফারাক্কায় পানির প্রাপ্যতার ভিত্তিতে দুই দেশের মধ্যে পানি ভাগের সূত্র নির্ধারণ করা হয়। পানির প্রাপ্যতা ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগ পাবে। ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক। ভারত পাবে অবশিষ্ট পানি। আর পানির প্রাপ্যতা ৭৫ হাজার কিউসেক বা বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক। বাংলাদেশ পাবে অবশিষ্ট পানি।

গঙ্গা চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে ভারত এখনো চূড়ান্ত অবস্থান জানায়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত ২৯ সেপ্টেম্বর বলেছেন, গঙ্গাসহ অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়গুলো যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনা হবে। কারিগরি পর্যায়ে বৈঠক চলার কথাও জানিয়েছে নয়াদিল্লি।

ভারতের অভ্যন্তরীণ রাজ্যগুলোর পানির চাহিদাও এই আলোচনায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের কৃষি, সেচ, শিল্প ও নগরায়ণের প্রয়োজন রয়েছে। পাশাপাশি কলকাতা বন্দরের নাব্য রক্ষার বিষয়টিও ভারতের সিদ্ধান্তে বিবেচনায় আসবে। রাজ্যগুলোর স্বার্থের বিষয়টি বিভিন্ন পর্যায়ের আলোচনায় উঠে এলেও বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার সময়সূচি এখনো জানায়নি ভারত।

গঙ্গার পানিবণ্টনের সঙ্গে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য, নৌপরিবহন ও নদীর নাব্য সরাসরি যুক্ত। সুন্দরবনের মিঠাপানির পরিবেশও এর ওপর নির্ভরশীল। পদ্মায় পানিপ্রবাহ কমলে শুষ্ক মৌসুমে লবণাক্ততা বাড়তে পারে। এতে কৃষি উৎপাদন ও নদীর প্রতিবেশব্যবস্থায় চাপ সৃষ্টি হয়। ফলে গঙ্গার পানিবণ্টন শুধু দুই দেশের মধ্যে পানির ভাগাভাগির বিষয় নয়— এর সঙ্গে বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশগত নিরাপত্তাও জড়িত। এক বিশেষজ্ঞের মতে, গঙ্গার পানিবণ্টন বারবার রাজনীতির কারণে আটকে যাচ্ছে। কারিগরি পর্যায়ে আলোচনা ও হিসাবনিকাশ থাকলেও চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব।

সময়মতো আনুষ্ঠানিক আলোচনা শুরু না হলে দীর্ঘমেয়াদি সমাধানের বদলে শেষ মুহূর্তে অন্তর্বর্তী সমঝোতার ওপরই নির্ভর করতে হতে পারে বাংলাদেশকে। আর সে সমঝোতার জন্যও অপেক্ষা করতে হবে ভারতের সাড়ার।

গঙ্গাপানিবণ্টনচুক্তিভারতঅপেক্ষায়বাংলাদেশপ্রস্তাবজবাবযৌথ নদী কমিশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম