গঙ্গা নদীর পানি বণ্টনে নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ভারতকে কূটনৈতিকভাবে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটিও গঠন করা হয়েছে। বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করছে সেই কমিটি।আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।সংসদ অধিবেশনে মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, চলতি বছরের ডিসেম্বরে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়া...