Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ২২:০৮
শেয়ার করুন:
জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে বালু ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার পর দুটি গ্রামে রাতভর তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

গতকাল সোমবার রাতে প্রথমে উপজেলার সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, জামায়াত নেতা ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করার অভিযোগ উঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসানের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় এসব বাড়িতে থাকা আটটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

এরপর গভীর রাতে পৌর শহরের সাঁড়া গোপালপুর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পলাতক যুবলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী মিলনের বাড়িতেও অগ্নিসংযোগ করে মেহেদী সমর্থকরা।

এর আগে এদিন সকালে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত শ্বশুর বাড়ি পরিদর্শন করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ সময় তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়ুন

ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

২৩ নভেম্বর ২০২৬

তার ভাষ্য, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার দীর্ঘদিন ধরে জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদী হাসানের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণ করছেন। যার কারণে তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হয় না।

জামায়াত নেতাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ওসিসহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে নীরব ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ তার। 

‎এ সময় পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এসএম সোহেল, ঈশ্বরদী উপজেলা আমির মো. সাইদুল ইসলাম ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াত নেতাকর্মীরাও এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

‎এর আগে ‎সোমবার সন্ধ্যায় বালু ব্যবসাকে কেন্দ্র করে জামায়াতপন্থী বালু ব্যবসায়ী রহিম মন্ডলের (শফির) বাড়িতে হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তার বাড়িতে ভাঙচুর করে তাকে তুলে নিয়ে যায় তারা।

এ ঘটনার পরপরই ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত গুলি বর্ষণ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে ছাত্রদলের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ নেতাকর্মীদের দাবী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় তারা মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন মিছিলে অতর্কিত হামলা ও গুলি বর্ষণ করে।

তবে ওই এলাকায় ছাত্রদলের আওয়ামীবিরোধী কোনো বিক্ষোভ মিছিলের সত্যতা পাওয়া যায়নি।

‎অন্যদিকে, আজ মঙ্গলবার বিকালে ঈশ্বরদী পৌর শহরের বিভিন্ন এলাকায় আবারো বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। দফায় দফায় বিক্ষোভ, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় উত্তেজনা বিরাজ করছে ঈশ্বরদী শহর ও এর আশেপাশের এলাকায়। 

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানালেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই