সাত জেলায় নতুন পুলিশ সুপার

গ্রাফিকস: আগামীর সময়
দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্রগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ, এপিবিএবের এসপি খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার, গাইবান্ধার এসপি জসিক উদ্দীনকে ফেনীর পুলিশ সুপার, এসআরইউর এসপি মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশের এসপি, সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজের এসপি, মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ি ট্রেনিং সেন্টারের এসপি, মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ কার্যালয়ের ডিআইজি, মো. আরেফিন জুয়েলকে সিএমপির উপপুলিশ কমিশনার ও মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।




