Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

অমর একুশে বইমেলা

মন্দা পেরোনো উৎসবের অপেক্ষা

পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮
শেয়ার করুন:
মন্দা পেরোনো উৎসবের অপেক্ষা

গ্রাফিকস: আগামীর সময়

সবার আগে বাংলাদেশকে রেখে বইয়ের আলোয় দেশ গড়ার প্রত্যয় নিয়ে শুরু হতে যাচ্ছে এবারের অমর একুশে বইমেলা। আগামী ৭ জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মধ্যে মেলা পরিচালনা কমিটি এবারের প্রতিপাদ্যও চূড়ান্ত করেছে— ‘বইয়ের আলোয় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। গত ২২ নভেম্বর থেকে চলছে প্রকাশকদের নিবন্ধন কার্যক্রম। অনলাইন ও অফলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। মেলার সদস্য সচিব ড. সেলিম রেজা আগামীর সময়কে বললেন, ‘এরই মধ্যে মেলা পরিচালনা কমিটি গঠিত হয়েছে, একুশে বইমেলার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। আমরা মেলার মাঠ পরিদর্শন করে দেখছি, সবকিছু ঠিকমতোই চলছে। ইভেন্ট প্রতিষ্ঠানও চূড়ান্ত হয়েছে। প্রকাশকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আশা করছি, ’

মন্দাউৎসবের অপেক্ষাঅমর একুশেবইমেলাইতিবাচকপ্রাণবন্তভাষা আন্দোলনরাজনৈতিকঅন্যপ্রকাশকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    একুশে
    বইমেলা
    সবার
    অংশগ্রহণে
    আরও
    বেশি
    প্রাণবন্ত
    হবে।

    ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে বাংলা একাডেমির বর্ধমান হাউজের সামনের বটতলায় চটের ওপর ৩২টি বই সাজিয়ে বসেছিলেন মুক্তধারার প্রকাশক চিত্তরঞ্জন সাহা। তার সেই উদ্যোগের ধারাবাহিকতায় গড়ে উঠেছে অমর একুশে বইমেলা, যা আজ জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম অনুষঙ্গ। বিশেষ প্রেক্ষাপট ছাড়া বরাবরই ফেব্রুয়ারি মাসে শুরু হয় অমর একুশে বইমেলা। তবে এবার বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় প্রকাশক-প্রতিনিধিদের সম্মতিতে জানুয়ারিতে বইমেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৬ সালেও রমজান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা। করোনা মহামারীর কারণে ২০২১ সালেও ফেব্রুয়ারির প্রথম দিন মেলা শুরু করা সম্ভব হয়নি। পরের বছর, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত চলে মেলা।

    এবারের নভেম্বর ও ডিসেম্বরের রাজনৈতিক উত্তেজনার প্রভাব বইমেলায় পড়তে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। তবে লেখক, প্রকাশক ও বইপ্রেমীরা বলছেন, সবকিছুর ঊর্ধ্বে রাখা উচিত বইমেলাকে। বিগত কয়েক বছরের বইয়ের মন্দা কাটিয়ে ওঠার প্রত্যাশার কথাও জানিয়েছেন প্রকাশকরা।

    অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম আগামীর সময়কে বলেছেন, ‘আমরা তো প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আশা করছি, বইমেলা সবকিছুর ঊর্ধ্বে থাকবে। গত দুই বছর মেলাটা ঠিকঠাকমতো হয়নি। এবার রোজার আগে, শীতের সময় এবং জানুয়ারি মাসে মেলার আয়োজন হচ্ছে। আশা করছি, খুব ভালো একটা মেলা হবে। এবারের মেলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রকাশনা শিল্পের অবস্থা ভয়াবহ খারাপ। গত দুই বছর ধরে মেলা ঠিকমতো হয়নি, সে কারণে এবারের মেলাটা খুব গুরুত্বপূর্ণ।’

    অন্যপ্রকাশের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বললেন, ‘এবারও ৫০-৬০টির মতো বই প্রকাশিত হবে। এর মধ্যে ইমদাদুল হক মিলন, শাহনাজ মুন্নী, ফারুক মইনউদ্দিন, নাসরিন জাহান, সাদাত হোসাইন ও মৌরি মরিয়মের নতুন বই থাকবে।’ অন্যপ্রকাশ থেকে এবারের মেলায় আসার কথা রয়েছে কথাসাহিত্যিক শাহনাজ মুন্নীর উপন্যাস ‘ওদের কেউ খুন করেনি’। শাহনাজ মুন্নী আগামীর সময়কে বলেছেন, ‘বাংলাদেশের বইপ্রেমীদের কাছে একুশে বইমেলা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এ মেলা ঘিরেই প্রকাশনা শিল্পের বিকাশ ঘটে। আবার উৎসব বা আনন্দ আয়োজনেও বইমেলার ভূমিকা রয়েছে। মানুষ এবার কতটা মেলায় অংশগ্রহণ করবে, তা নিয়ে নানারকম কথা হচ্ছে। এই আলোচনা আসলে বইমেলার প্রতি একধরনের আগ্রহের জায়গা থেকেই। আশা করি, মানুষের মেলবন্ধনে বইমেলা প্রাণবন্ত হবে। সামাজিক বা রাজনৈতিক বাস্তবতা কী হবে, আমরা এখনো জানি না। সবকিছু ঠিক থাকবে বলে আমরা প্রত্যাশা করি।’

    বাংলাদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন আগামীর সময়কে বললেন, ‘আমাদের দিক থেকে যতটুকু প্রস্তুতি নেওয়া সম্ভব, আমরা তা নেওয়ার চেষ্টা করছি। সারা বছরে যেসব বই প্রকাশিত হয়েছে, সেগুলো নিয়েই আমরা মেলায় অংশগ্রহণ করব। এবার নতুন ৩০টির বেশি বই থাকবে বলে আশা করছি। পুরো প্রকাশনা শিল্পই সবশেষ দুই বছর ভীষণ দুর্দশার মধ্য দিয়ে গেছে। এবার আশা করছি, সবাই একটু ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।’ সামগ্রিক প্রকাশনা শিল্পের সংকট থেকে উত্তরণের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের কপিরাইট পরিস্থিতি, পাইরেসি পরিস্থিতি— এসব নিয়ে আমরা বিপন্নতার মধ্যে আছি। সেখানে যদি সরকারের অগ্রণী ভূমিকা না থাকে, তাহলে আমরা আসলে সেক্টর হিসেবে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ জায়গায় আমরা আশা করি, সরকার আরেকটু তৎপর ভূমিকা পালন করবে।’

    বাংলাবাজার, পল্টন, ফকিরাপুল, নীলক্ষেত ও কাঁটাবনের কয়েকটি ছাপাখানা ঘুরে দেখা গেছে, কোথাও নতুন বইয়ের কাজ চলছে। আবার কোথাও ব্যস্ততা রয়েছে নতুন বছরের ডায়েরি ও ক্যালেন্ডার ছাপার কাজে। কাঁটাবনের পিওর প্রিন্টিং অ্যান্ড ডিজাইনের স্বত্বাধিকারী মো. সোহেল আহমেদ আগামীর সময়কে বললেন, ‘সৃজনশীল বইয়ের কাজ সারা বছরই কিছু হয়। প্রতি বছর অন্তত শতাধিক বইয়ের ডিজাইনের কাজ করি। বেশিরভাগ কাজই আসলে মেলার আগে আগে হয়। এখন নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরির কাজও চলছে। ডিসেম্বরে আশা করি, বইমেলার কাজের ব্যস্ততা বাড়বে।’

    গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ আগামীর সময়কে বললেন, ‘বইমেলা নিয়ে তেমন কোনো শঙ্কা নেই। তবে বইমেলা কতটা সফল হবে, তা অনেকটা নির্ভর করে মানসম্মত বইয়ের ওপর। এই আলোচনাটা বাইরে রেখে অন্য ব্যাপার নিয়েই আমরা বেশি আলোচনা করি। বিগত কয়েক বছর ধরেই মেলায় মানসম্মত বই কমেছে। আর গত দুই বছরের বিক্রির মন্দার কারণে এবার লেখক ও প্রকাশকরা চাইবেন মেলা সফল হোক। বাংলা একাডেমি, লেখক ও প্রকাশকরা মেলা নিয়ে ইতিবাচকভাবে চেষ্টা করছেন। আশা করি, সফল হবে। তবে মানসম্মত বই প্রকাশ বাড়াতে হবে।’

    এবারের মেলায় চারটি বই নিয়ে থাকার আশা করছেন মহিউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “অনন্যা থেকে এরই মধ্যে এসেছে ‘জাসদ বিপ্লব করতে চেয়েছিল’ বইটি। এ ছাড়া বাতিঘর ও প্রথমা থেকে আরও দুটি বই আসার কথা রয়েছে। নবীজিকে নিয়ে লেখা বইটি প্রকাশিত হওয়ার ব্যাপারে অনেকটাই নিশ্চিত। আর ‘৭ই নভেম্বর’ এবং ‘পাকিস্তানের রাজনীতি’ নিয়ে দুটি আলাদা বই প্রকাশের পরিকল্পনা চলছে।”