প্রকাশনা প্রতিষ্ঠান ‘গ্রন্থিক’ ও বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’ এর যৌথ আয়োজনে আজ শুক্রবার থেকে রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ষাকালীন বইমেলা। এতে অংশ নিচ্ছে ১৫টি প্রকাশনা প্রতিষ্ঠান।সংক্ষিপ্ত আলোচনার পর ঘণ্টা বাজিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক অধ্যাপক বদরুল আলম খান, কথাসাহিত্যিক আহমদ বশীর, অনুবাদক জাভেদ হুসেন, পরিবেশকর্মী ইবনুল সাঈদ রানা, মননরেখা সম্পাদক মিজানুর রহমান নাসিম, সাংবাদিক মু আ লতিফ, কথাসাহিত্যিক পলাশ মজুমদার, উ...