এইচএসসি পাসে আবুল খায়েরে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

লোগো
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটিতে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৪ নভেম্বর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি।
অন্যান্য যোগ্যতা: সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২৮-৩৫ বছর।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
বেতন: ১৫,২০০-২৭,২০০ টাকা (টিএ/ডিএসহ)।
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ইনসেনটিভ, গ্রেড অ্যালাউন্স, মোবাইল বিল, ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে। এ ছাড়া অনভিজ্ঞ প্রার্থীদের শিক্ষানবিশ ভাতা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম




