স্নাতক পাসে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা

লোগো
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে এমটিও-এক্সপোর্ট পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগে নারী প্রার্থীদের আবেদনে উৎসাহিত করা হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: এমটিও-এক্সপোর্ট।
পদ সংখ্যা: ২৫টি।
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর।
নিয়োগের স্থান: নাটোর।
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, কমিশন, দুপুরের ও রাতের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় : ৩০ নভেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম





