ঢাকায় কর্মী নেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, নেই বয়সসীমা

ফাইল ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটিতে কোঅর্ডিনেটর পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৮ অক্টোবর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: কোঅর্ডিনেটর, অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ (এএ টিডব্লিউজি) (জাতীয়)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোল ও পরিবেশ, উন্নয়ন অধ্যয়ন, সমাজবিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত সংস্থা, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে ১০-১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ নভেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম





