Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামের চান্দগাঁও

৫০ কোটির আইটি সেন্টার এখন নিজেই ‘বেকার’

  • ২০২০ সালের নভেম্বরে কাজ শুরু হয়ে ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয় ২০২৪ সালের জুনে
  • দুই বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি কার্যক্রম, লক্ষ্য ছিল দুই হাজার উদ্যোক্তা তৈরির
আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:২০
শেয়ার করুন:
৫০ কোটির আইটি সেন্টার এখন নিজেই ‘বেকার’

সংগৃহীত ছবি

কথা ছিল দক্ষ জনশক্তি তৈরি হবে, একই ছাদের নিচে প্রশিক্ষণ শেষে মিলবে কর্মসংস্থানও। কিন্তু সেই স্বপ্ন এখনো অধরা। চট্টগ্রামের চান্দগাঁওয়ে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার’ নিজেই এখন বেকার (অকেজো)। নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি অনুযায়ী এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রকল্পের প্রাথমিক লক্ষ্যমাত্রা অনুযায়ী, এই সেন্টারের মাধ্যমে অন্তত দুই হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার কথা ছিল।

ভবনটি ফেলে রাখার কারণ জানতে চাইলে প্রকল্পের বর্তমান পরিচালক ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) এস এম ফরিদ উদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি এ বিষয়ে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পরে যোগাযোগ করা হয় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমানের সঙ্গে। বললেন, ‘আমি দায়িত্ব নিয়েছি চার মাস আগে। সরকারি টাকায় নির্মাণ করা ভবন তো এভাবে ফেলে রাখা যায় না। গত মাসে ঠিকাদারের কাছ থেকে ভবন বুঝে নেওয়া হয়েছে। এর পরপরই জায়গা বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
এরই মধ্যে অনেকে আবেদন করেছেন। চলতি মাসের মধ্যে বরাদ্দ বুঝিয়ে দেওয়া হবে। যত দ্রুত সম্ভব সেন্টারটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীন এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকার মুখে বিএফআইডিসি সড়কের পাশে। ২০২০ সালের ২৮ নভেম্বর নির্মাণকাজ শুরু হয়। ২০২১ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফা সময় বাড়িয়ে তা শেষ হয় ২০২৪ সালের জুনে। জুনে কাজ শেষ হওয়ার পরপরই জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন এবং ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে ভবনটি চালুর প্রক্রিয়া থমকে যায়। এরপর থেকেই এটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, মূল সড়কের পাশেই দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন ছয়তলা ভবন। গোলাকার নকশার কাঠামো। নীল রঙের থাই গ্লাস ও রুপালি প্যানেল দিয়ে মোড়ানো। সুউচ্চ তোরণ পেরিয়ে স্টিলের মূল ফটকটি ভেতর থেকে বন্ধ। লাল-ধূসর টাইলস বাঁধানো প্রশস্ত পথ চলে গেছে নিচতলার প্রধান ফটক পর্যন্ত।

ভবনের বাইরের কাঠামোগত কাজ পুরোপুরি শেষ। নিরাপত্তার জন্য খুঁটিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। তবে সেখানে কোনো মানুষের আনাগোনা নেই। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সামনের খোলা জায়গা এবং সীমানাপ্রাচীর ঘেঁষে বড় বড় ঘাস, আগাছা ও বুনো ঝোপ গজিয়ে উঠেছে। ৩৫ হাজার ৫০০ বর্গফুটের ভবনটির ছয়টি তলায় রয়েছে স্টার্টআপ ও বিজনেস ফ্লোর, প্লাগ অ্যান্ড প্লে জোন (সম্পূর্ণ প্রস্তুত অফিসকক্ষ), ভিআর (ভার্চুয়াল রিয়্যালিটি) রুম, আধুনিক ট্রেনিং ল্যাব, ইনকিউবেশন স্পেস ও সার্ভার রুম। এ ছাড়া রাখা হয়েছে জিমনেশিয়াম এবং রিডিং কর্নার। ভবনে ৩২০ টনের কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (ভিআরএফ), দুটি লিফট, সোলার প্যানেল, নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য ৫০০ কেভিএ সাব-স্টেশন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এসব সরঞ্জাম এখন অলস পড়ে আছে।

অত্যাধুনিক এই ভবন পড়ে থাকায় হতাশ চট্টগ্রামের আইটি উদ্যোক্তারা। রিয়্যাল আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন বললেন, ‘উদ্যোক্তা তৈরির আঁতুড়ঘর হলো ইনকিউবেশন সেন্টার। প্রোডাক্ট তৈরি থেকে বিক্রি পর্যন্ত সব যোগাযোগ এখান থেকে তৈরি হয়। বিনিয়োগও মেলে এখান থেকে। সুতরাং ইনকিউবেশন সেন্টার চালু না হলে উদ্যোক্তা তৈরি হবে না। আর উদ্যোক্তা তৈরি না হলে দক্ষ জনশক্তিও গড়ে উঠবে না।’

২০১৯ সালের ১১ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, সিটি করপোরেশনের মালিকানাধীন ১১ দশমিক ৫৫১ একর জায়গায় একটি পূর্ণাঙ্গ হাই-টেক পার্ক গড়ে তোলার কথা। এর মধ্যে ১ দশমিক ৭১ একর জায়গা ইনকিউবেশন সেন্টার নির্মাণের জন্য সিটি করপোরেশনের কাছ থেকে বুঝে নেয় হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। শর্ত অনুযায়ী, পার্ক নির্মাণে সম্পূর্ণ অর্থ ব্যয় করবে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। নির্মাণের পর প্রথম ৩০ বছর এসব স্থাপনা থেকে প্রাপ্ত আয়ের ৫০ শতাংশ পাবে চসিক এবং বাকি ৫০ শতাংশ পাবে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

ভবনটি হস্তান্তরের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসেন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ রমজানের ভাষ্য, ‘কাজ শেষ হয়েছে অনেক আগে। ভবনটি এরই মধ্যে হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

 

দক্ষ জনশক্তিআইটি সেন্টারবেকারকর্মসংস্থানঅকেজোপ্রশিক্ষণহাই-টেক পার্কচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য