ময়মনসিংহ নগরের খাগডহর রহমতপুর এলাকায় নির্মাণাধীন হাই-টেক পার্কের কাজ আবার শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের লোকজন প্রকল্প এলাকায় কাজ শুরু করেছেন।তবে ভবনের মূল কাঠামোর কাজ শেষ হলেও বিদ্যুৎ, দরজা-জানালা, মেঝের টাইলসসহ বেশ কিছু কাজ এখনো বাকি। পুরো প্রকল্প শেষ করতে আরও প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এজন্য প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রক্রিয়া চলছে।
তথ্যপ্রযুক্তির প্রসার এবং তরুণদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে হাই...