মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

লোগো
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির আমদানি ও রপ্তানি কার্যক্রম বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১ নভেম্বর প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: অ্যাসোসিয়েট/অ্যাসোসিয়েট ম্যানেজার, (আমদানি ও রপ্তানি কার্যক্রম)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, আন্তর্জাতিক বাণিজ্য রীতি এবং ট্রেড ফাইন্যান্স কার্যক্রম বিষয়ক জ্ঞান থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম





