Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

তিন দশকের তলানিতে ব্রিটেনের অভিবাসন

ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ২২:২১
শেয়ার করুন:
তিন দশকের তলানিতে ব্রিটেনের অভিবাসন

একসময় যে দেশে প্রবেশের জন্য অপেক্ষা করতেন লাখো মানুষ, সেই ব্রিটেনেই এখন বদলে যাচ্ছে অভিবাসনের হিসাব। আসছেন কম মানুষ। ফিরে যাচ্ছেন অনেকে। জনসংখ্যা বৃদ্ধির এক দীর্ঘ অধ্যায়ে যেন ভাটার টান। প্রায় তিন দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসতে পারে যুক্তরাজ্যের নিট অভিবাসন। প্রশ্ন উঠেছে, এই পতন কি কেবল কঠোর নীতির ফল, নাকি ব্রিটেনের ভবিষ্যৎ বদলেরও পূর্বাভাস?

রবিবার (০৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন পর্যন্ত ১২ মাসে নিট অভিবাসন প্রায় এক লাখ ২০ হাজারে নামতে পারে। করোনাকালের ব্যতিক্রম বাদ দিলে ১৯৯৭ সালের পর এত কম সংখ্যা দেখা যায়নি।

নিট অভিবাসন বলতে বোঝায়, অন্তত এক বছরের জন্য দেশে আসা মানুষের সংখ্যা থেকে একই মেয়াদে দেশ ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বাদ দেওয়ার পর যা থাকে। জাতীয় পরিসংখ্যান দপ্তর নতুন হিসাব প্রকাশ করবে ২৬ নভেম্বর।

সরকারি সর্বশেষ প্রকাশিত হিসাবে, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এক বছরে নিট অভিবাসন ছিল এক লাখ ৭১ হাজার। আগের বছরে তা ছিল তিন লাখ ৩১ হাজার। ২০২৩ সালের মার্চ পর্যন্ত বার্ষিক হিসাবে সর্বোচ্চ নয় লাখ ৪৪ হাজারে পৌঁছেছিল এই সংখ্যা।

কেন এমন পতন? কাজের অনুমতিপত্রের শর্ত কঠোর হয়েছে। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্য সঙ্গে আনার সুযোগ সীমিত হয়েছে। উচ্চতর বেতনের শর্তও কার্যকর। অন্যদিকে আগে আসা বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের অনেকেই মেয়াদ শেষে ফিরে যাচ্ছেন।

২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে কাজের উদ্দেশ্যে আগমন কমেছে ৪৭ শতাংশ।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অভিবাসন পর্যবেক্ষণকেন্দ্রের পরিচালক ম্যাডেলিন সাম্পশন বলেছেন, বর্তমান নীতি অপরিবর্তিত থাকলে এবং বড় সংকট না ঘটলে আগামী কয়েক বছর ‘অস্বাভাবিকভাবে কম নিট অভিবাসন’ দেখা যেতে পারে। তবে তাঁর সতর্কতা, মানুষ দেশে আসা কমালেও ফিরে যাওয়ার বর্তমান উচ্চ হার চিরকাল থাকবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসন ইতিমধ্যে দ্রুত কমেছে। তবে আরও কমানো প্রয়োজন। বিরোধী রক্ষণশীল দলের নেতা ক্রিস ফিলপের দাবি, পতনের পেছনে তাঁদের আমলের বিধিনিষেধ কাজ করেছে। তাঁর মতে, সংখ্যাটি এখনো বেশি।

সরকারি বাজেট পর্যবেক্ষণ সংস্থা পূর্বাভাস দিয়েছে, ২০৩১ সালের মাঝামাঝি বার্ষিক নিট অভিবাসন আবার দুই লাখ ৩০ হাজারে পৌঁছাতে পারে। কম অভিবাসনে জনসেবা ও আবাসনের চাপ কমার সম্ভাবনা থাকলেও শ্রমবাজার ও বয়স্ক জনগোষ্ঠীর চাহিদা নিয়ে প্রশ্ন রয়েছে।

ব্রিটেনের সীমান্তে তাই এখন শুধু আসা-যাওয়ার হিসাব নয়। সামনে আরও বড় হিসাব। জনসংখ্যা বৃদ্ধির গতি কমলে, আগামী দিনের কর্মী, করদাতা আর সেবাদাতা আসবেন কোথা থেকে?

ব্রিটেনঅভিবাসন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান