Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

আয়ারল্যান্ডে কমছে অভিবাসীদের চাপ, বাড়ছে মার্কিনদের আগমন

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ২১:৩৪
আয়ারল্যান্ডে কমছে অভিবাসীদের চাপ, বাড়ছে মার্কিনদের আগমন

আয়ারল্যান্ডে আশ্রয়ের আবেদন নিয়ে অপেক্ষায় অভিবাসীরা- রয়টার্স

ইউক্রেন যুদ্ধের পর শরণার্থী আগমনের ঢেউ কমে আসায় আয়ারল্যান্ডে অভিবাসনের চাপও ধীরে ধীরে কমছে। নতুন সরকারি পরিসংখ্যান বলছে, গত এক বছরে দেশটিতে নিট অভিবাসন কমে প্রায় ৪৮ হাজারে নেমেছে, যা ২০২৩ ও ২০২৪ সালের প্রায় ৮০ হাজারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তবে একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে আয়ারল্যান্ডে অভিবাসন বাড়ছে।

এপ্রিল পর্যন্ত এক বছরে আনুমানিক ১ লাখ ১১ হাজার মানুষ আয়ারল্যান্ডে বসবাসের জন্য এসেছেন। একই সময়ে দেশটি ছেড়েছেন প্রায় ৬২ হাজার ৫০০ জন। ফলে নিট অভিবাসনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৮ হাজারে।

২০২৫ সালে নিট অভিবাসনের সংখ্যা ছিল প্রায় ৬০ হাজার। ২০২৩ ও ২০২৪—দুই বছরেই এ সংখ্যা ছিল প্রায় ৮০ হাজার।

ইউক্রেনের বিপুলসংখ্যক শরণার্থী গ্রহণের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও অভিবাসন বাড়তে থাকায় আয়ারল্যান্ডে অভিবাসন বড় সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়।

২০২২ সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সাময়িক সুরক্ষা নির্দেশনার আওতায় ইউক্রেন থেকে প্রায় ৬৮ হাজার মানুষ আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে আসেন। হঠাৎ ও নজিরবিহীন এই জনস্রোতে আয়ারল্যান্ডের সরকারি সম্পদের ওপর ব্যাপক চাপ পড়ে। পরিস্থিতি সামাল দিতে সরকারকে তাঁবুতে সাময়িকভাবে মানুষ রাখার মতো পদক্ষেপও নিতে হয়।

আরও পড়ুন

আয়ারল্যান্ডের আবাসন সংকট আরও গভীরে

০৯ আগস্ট ২০২৬

অভিবাসন বাড়ার আগেই আয়ারল্যান্ড সরকার আবাসন সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছিল। দেশটির মধ্য-ডানপন্থী জোট সরকার অভিবাসন নিয়ন্ত্রণ আরও কঠোর করে চলেছে। পাশাপাশি ইউক্রেনীয় শরণার্থীদের জন্য দেওয়া জরুরি আবাসন ব্যবস্থাও ধীরে ধীরে প্রত্যাহার করছে।



যুক্তরাষ্ট্র থেকে বেড়েছে নিট অভিবাসন



নতুন পরিসংখ্যানে যুক্তরাষ্ট্র থেকে আয়ারল্যান্ডে অভিবাসনের একটি ধারাবাহিক প্রবণতাও দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে নিট অভিবাসনের সংখ্যা আনুমানিক ৪ হাজারে পৌঁছেছে, যা ২০২৫ সালের ৩ হাজার ৫০০ থেকে বেশি।



ধারণা করা হচ্ছে, এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা থাকতে পারে। কৌতুকশিল্পী ও অভিনেত্রী রোজি ও’ডোনেল সবচেয়ে আলোচিত অভিবাসীদের একজন, যিনি ট্রাম্পের আমলের যুক্তরাষ্ট্রে থাকতে না চাওয়ার কথা প্রকাশ্যে বলেছেন।

সূত্র: বিবিসি

আয়ারল্যান্ডঅভিবাসনযুক্তরাষ্ট্রইউক্রেন যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে