Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

ওমানে ড্রোন হামলায় দুই প্রবাসী শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৪:৩১
ওমানে ড্রোন হামলায় দুই প্রবাসী শ্রমিক নিহত

সংগৃহীত ছবি

ওমানে ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুইজন প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সোহার প্রদেশের আল-আওয়াহি শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, সোহার প্রদেশে মোট দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে প্রথম ড্রোনটি আল-আওয়াহি শিল্প এলাকায় আঘাত হানে। এতে দুই প্রবাসী শ্রমিক নিহত এবং আরও কয়েকজন আহত হন। অপর ড্রোনটি খোলা জায়গায় পড়ায় সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ দেশটির নাগরিক ও বাসিন্দাদের এ বিষয়ে গুজব বা অপ্রমাণিত ছবি সামাজিকমাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

এ ঘটনা ঘটল মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে। গত কয়েক সপ্তাহ ধরে ওমানসহ উপসাগরীয় অঞ্চলে ড্রোন হামলা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এর আগে গত ১ মার্চ ওমানের দুকম বন্দরে ড্রোন হামলায় একজন প্রবাসী শ্রমিক আহত হয়েছিলেন। সূত্র : আলজাজিরা

মৃত্যুঅভিবাসনমধ্যপ্রাচ্য সংকটইরান ইসরায়েল সংঘাত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise