Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইসরায়েল ও আরব মিত্রদের থেকে ইরান যুদ্ধের ক্ষতিপূরণ চান ট্রাম্প, সত্যি নাকি স্টান্টবাজি?

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৬:৩০
শেয়ার করুন:
ইসরায়েল ও আরব মিত্রদের থেকে ইরান যুদ্ধের ক্ষতিপূরণ চান ট্রাম্প, সত্যি নাকি স্টান্টবাজি?

ডোনাল্ড ট্রাম্প— রয়টার্স

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেসব দেশকে যুক্তরাষ্ট্র ‘সুরক্ষা দিয়েছে’, তাদের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের পরিকল্পনা করছে ওয়াশিংটন। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিবিএস নিউজে রবিবার প্রচারিত সংবাদদাতা রস ডাউথাটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এসব দেশকে ‘যুদ্ধের পেছনে আমাদের যে সমস্ত খরচ হয়েছে, তার পুরোটাই পরিশোধ করতে হবে’।

ট্রাম্প বললেন, ‘আমরা সব টাকা ফেরত নেব। তারা শতভাগই দেবে। কারণ, আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না।’

প্রথমবারের মতো ট্রাম্প ইসরায়েলের কাছ থেকেও ক্ষতিপূরণ আদায়ের কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ না থাকলে ইসরায়েলের ‘অস্তিত্বই থাকত না’।

ট্রাম্প ও তার রিপাবলিকান দল মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর ক্ষতিপূরণ আদায়ের এ দাবি সামনে এলো। প্রেসিডেন্ট স্বীকার করেছেন, ইরান যুদ্ধ নিয়ে জনসাধারণের অসন্তোষের কারণে আংশিকভাবে নির্বাচনে তাদের এ পরাজয় হয়েছে।

এরপর সামরিক দিক থেকে যুদ্ধ ‘কার্যত শেষ’ বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সংঘাত শুরু করার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে তিনি একে ‘খুব ভালো সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছেন।

কোন কোন দেশের কাছ থেকে ক্ষতিপূরণ চান ট্রাম্প?

প্রথমবারের মতো ট্রাম্প সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করেছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধের শুরু থেকেই দেশটি সরাসরি অংশ নিয়েছিল।

ট্রাম্প বললেন, ‘আমরা তাদের (ইরানের) পারমাণবিক অস্ত্রভান্ডার ধ্বংস করে দিয়েছি। আমি যদি তা না করতাম, তাহলে এখন ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না। ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যেত।’

এর আগে ট্রাম্প বলেছিলেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেও তিনি ক্ষতিপূরণ চাইবেন। অস্থিতিশীল হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থেকে এসব দেশ সুবিধা পায়। ওই এলাকায় মার্কিন বাহিনী জাহাজ চলাচলে নিরাপত্তা দিচ্ছে।

জুলাইয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেছিলেন, ‘আমরা বিশ্বের একটি অত্যন্ত ধনী অঞ্চলকে সুরক্ষা দিচ্ছি। এ জন্য আমাদের অর্থ ব্যয় হচ্ছে। তাই আমরা যা করেছি, সেই সুরক্ষার খরচ আমাদের ফেরত দেওয়া হবে।’

যেসব দেশের অর্থ পরিশোধ করা উচিত বলে তিনি উল্লেখ করেছিলেন, সেগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত।  তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো বলেছে, ওয়াশিংটনের যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে তাদের কিছুই জানানো হয়নি। বরং ইরানের পাল্টা হামলার সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হয়েছে তাদেরই। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য হিসেবে এসব দেশ সংঘাতের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কত খরচ হয়েছে?

মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৪৭১০ কোটি ডলার।

তবে প্রকৃত ব্যয় আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের খরচ এ হিসাবের অন্তর্ভুক্ত নয়।

সেপ্টেম্বরে কংগ্রেশনাল বাজেট অফিসের এক হিসাব অনুযায়ী, যুদ্ধ যত মাস চলবে, প্রতি মাসে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ কোটি ডলার ব্যয় হবে।

আরও পড়ুন

ইরানি হুমকির পর বাসা ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নেন মার্কিন অর্থমন্ত্রী

১১ নভেম্বর ২০২৬

ট্রাম্প কি সত্যিই মিত্রদের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবেন?

বিশ্লেষকদের মতে, সরাসরি ক্ষতিপূরণ চাওয়ার সম্ভাবনা কম।

চ্যাথাম হাউজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী গবেষক নিল কুইলিয়াম আল জাজিরাকে বলেন, ট্রাম্পের মন্তব্যকে ‘গুরুত্বপূর্ণ নীতিগত প্রস্তাবের চেয়ে রাজনৈতিক বার্তা হিসেবেই বোঝা ভালো’।

কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এবং চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী গবেষক বদর আল-সাইফ বলেন, বিশেষ করে উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের মন্তব্যকে খুব একটা গুরুত্ব দেবে না।

আল-সাইফ বললেন, ‘আমার মনে হয়, একটি মার্কিন সংবাদমাধ্যমে ট্রাম্প যা বলেছেন, তা মূলত দেশের ভেতরের শ্রোতাদের জন্য। উপসাগরীয় দেশগুলোর অধিকাংশই বিষয়টিকে এভাবেই দেখবে।’

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতিবিষয়ক বিশ্লেষক স্টেফান লুকাসও ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনার দিকে ইঙ্গিত করেছেন। তার মতে, মার্কিন প্রেসিডেন্ট ‘দোষ চাপানোর জন্য কাউকে খুঁজছেন... এবং মধ্যবর্তী নির্বাচনের ফলাফল থেকে মানুষের দৃষ্টি সরাতে নিজের সর্বোচ্চ চেষ্টা করছেন’।

লুকাস আল জাজিরাকে বলেন, ওই অঞ্চলে ওয়াশিংটনের আরব মিত্রদের বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে, এমনকি এ ধরনের কোনো কিছু ঘটার সম্ভাবনাও কম।

তবে তিনি মনে করেন, ইসরায়েলের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের বিষয়ে ট্রাম্প আরও আন্তরিক হতে পারেন। বিশেষ করে, চলতি বছরের শেষের পর ইসরায়েলকে আর মার্কিন সহায়তা দেওয়া হবে না বলে ঘোষণার পর বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

লুকাস বলেন, এর একটি কারণ হলো, ট্রাম্পের দৃষ্টিতে ‘ইসরায়েলই তাকে ইরানের সঙ্গে এক বিপর্যয়কর যুদ্ধে ঠেলে দিয়েছে’।


ক্ষতিপূরণের ধরন কেমন হতে পারে?

আল-সাইফ বলেন, যুদ্ধের ক্ষতিপূরণ বলতে কী বোঝাবে, তা নির্ধারণের ক্ষেত্রে ট্রাম্প ‘খুবই অভিনব’ পদ্ধতি নিতে পারেন। এক্ষেত্রে বিদ্যমান বাণিজ্য চুক্তি কিংবা উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগের বিষয় সামনে আসতে পারে।

আরও পড়ুন

নেতানিয়াহুর মতো চেহারা, বয়কটের মুখে ইরানি দোকানদার

১১ নভেম্বর ২০২৬

আল-সাইফ বললেন, ‘এমন অনেক চুক্তি রয়েছে, যেগুলো সামনে এনে তিনি ক্ষতিপূরণ দাবি করতে পারেন। যুক্তরাষ্ট্রে বিনিয়োগের অনেক প্রতিশ্রুতি দিয়েছে উপসাগরীয় দেশগুলো।’

আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতির সহকারী অধ্যাপক ফরিদ বুসাইদ বলেছেন, ওয়াশিংটন উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে আরও বিনিয়োগের চাপ দিতে পারে এবং সেটিকে ক্ষতিপূরণ হিসেবে তুলে ধরতে পারে।

বুসাইদ বললেন, ‘সম্ভবত এটি পরোক্ষভাবে হবে। যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক বিনিয়োগ, এরই মধ্যে কেনার আদেশ দেওয়া অস্ত্রব্যবস্থার বাইরে আরও মার্কিন অস্ত্র কেনা এবং ট্রাম্পের আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ব্যক্তিদের ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে এই অর্থ দেওয়া হতে পারে।’

এর আগে বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি নিয়ে বারবার বিভ্রান্তিকর দাবি করেছেন ট্রাম্প। তিনি এসব বিনিয়োগ ও চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য অর্থ পরিশোধ বা উপহার হিসেবে তুলে ধরেছেন।কুয়েত সিটির মুবারাকিয়া বাজারে গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) অন্তর্ভুক্ত দেশগুলোর জাতীয় পতাকা ঝুলতে দেখা যাচ্ছে— রয়টার্স২০২৫ সালের জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পর ট্রাম্প দাবি করেছিলেন, জোটটি যুক্তরাষ্ট্রকে ৬০০ বিলিয়ন ডলারের ‘উপহার’ দিয়েছে। এই অর্থ ‘আমরা যা খুশি, তাতেই’ বিনিয়োগ করতে পারব বলেও মন্তব্য করেছিলেন তিনি। তবে ওই কাঠামোগত চুক্তিতে শুধু বলা হয়েছিল, ২০২৮ সাল পর্যন্ত কৌশলগত বিভিন্ন খাতে ইউরোপীয় কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

একই মাসে যুক্তরাষ্ট্র-জাপান নতুন বাণিজ্য চুক্তির আওতায় জাপানের ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিকে ট্রাম্প ‘বেসবল খেলোয়াড়দের পাওয়া চুক্তি স্বাক্ষরের বোনাসের মতো’ বলে বর্ণনা করেছিলেন।

ট্রাম্পের প্রথম মেয়াদেও তিনি বারবার দাবি করেছিলেন, মেক্সিকো যুক্তরাষ্ট্রের সীমান্তে দেয়াল নির্মাণের খরচ দেবে। তবে সেই দেয়াল কখনো পুরোপুরি নির্মিত হয়নি এবং মেক্সিকোও এর জন্য কোনো অর্থ দেয়নি। পরে ট্রাম্প তার দাবি কিছুটা পরিবর্তন করে বলেছিলেন, মেক্সিকো দেয়ালের খরচ যুক্তরাষ্ট্রকে ফেরত দেবে অথবা দেয়ালের ‘একটি অংশের’ খরচ বহন করবে। সেটিও কখনো বাস্তবায়িত হয়নি। একপর্যায়ে ট্রাম্প দাবি করেছিলেন, মেক্সিকোর সঙ্গে তাঁর করা বাণিজ্য চুক্তি থেকে পাওয়া সুবিধাই দেয়াল নির্মাণের খরচ মেটাবে।


ট্রাম্পের দাবিতে মিত্রদের প্রতিক্রিয়া কেমন হবে?

বিশ্লেষকদের মতে, যুদ্ধে এরই মধ্যে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়া যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্ররা যে যুদ্ধ তারা শুরু করেনি, তার জন্য আরও অর্থ দিতে বলা হলে ভালোভাবে নেবে না।

কুইলিয়াম বলেন, সরাসরি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হলে উপসাগরীয় নেতারা সম্ভবত ‘নীরবে প্রতিরোধ’ করবেন। তাদের যুক্তি থাকবে, প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বের মাধ্যমে তারা এরই মধ্যে আঞ্চলিক নিরাপত্তার পেছনে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করছেন।

এ ছাড়া ওই অঞ্চলে সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্র যেসব বড় ঘাঁটি ব্যবহার করে, সেগুলোর কয়েকটির রক্ষণাবেক্ষণের খরচও দেয় উপসাগরীয় দেশগুলো।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হারের পরও অনিশ্চয়তায় ইরানিরা

০৬ নভেম্বর ২০২৬

বুসাইদ বলেন, উপসাগরীয় দেশগুলো এ ধরনের দাবির বিষয়ে বিশেষভাবে অনাগ্রহী হবে। কারণ, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলে ইরানের পাল্টা হামলায় তাদের বেসামরিক ও সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে’।

আল-সাইফ আরও বলেন, ট্রাম্পের ‘অবজ্ঞাসূচক ভাষা যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক গড়ে তোলা অংশীদারদের জন্য ভালো বার্তা দিচ্ছে না’।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সহায়তা গ্রহণকারীর ভূমিকায় থাকা ইসরায়েল সেই অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিতে শুরু করবে, এমন সম্ভাবনা কম বলে মনে করেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মারজিয়ে কুহি এসফাহানি।

তিনি বললেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বিনিময় এবং আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন বিষয়ে সমন্বয় অব্যাহত রাখলেও আর্থিক বোঝার উল্লেখযোগ্য অংশ ইসরায়েলকে বহন করতে বলার দাবি দীর্ঘদিনের প্রচলিত রীতির পরিপন্থী হবে। একই সঙ্গে ইসরায়েলের বর্তমান সম্পদ ও সক্ষমতার সীমাবদ্ধতার সঙ্গেও তা সাংঘর্ষিক হবে।’

সূত্র: আল জাজিরা

ডোনাল্ড ট্রাম্পইরান যুদ্ধক্ষতিপূরণইসরায়েলআরব দেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা