Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

‘মজা করে’ ইউএফসি প্রধানকে প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ২২:১২
শেয়ার করুন:
‘মজা করে’ ইউএফসি প্রধানকে প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প

ছবি: রয়টার্স

‘মজা করে’ হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হওয়ার জন্য আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান ডানা হোয়াইটকে প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই রবিবার জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের ট্রাম্প জানান, হোয়াইট এ ধারণা ‘খুব পছন্দ করেছেন’। তবে তাকে দেওয়া প্রস্তাবটি ছিল ‘নিছক একটু মজা’।

এর আগে শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘ডানা হবেন এমন একজন প্রেস সেক্রেটারি, যার মতো আর কেউ নেই।’

পরে ওই দিন হোয়াইট জানান, সোমবার প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাৎ হবে। তবে শূন্য থাকা পদটির দায়িত্ব তিনি নেবেন কি না, সে বিষয়ে কিছু বলতে চাননি।

সাংবাদিকদের রবিবার ট্রাম্প বলেছেন, ‘অন্য কিছুর কারণে’ সোমবার ওয়াশিংটনে আসছেন হোয়াইট।

ট্রাম্প বললেন, ‘আমার মনে হয়, তিনি ওয়াশিংটনে থাকবেন। তাই আমার সঙ্গে দেখা করতে আসবেন।’

তিনি আরও বললেন, ‘আমি আপনাদের বলছি, কথাটি আমি শুধু মজা করেই বলেছিলাম। কিন্তু ডানা এই ধারণা খুব পছন্দ করেছেন। আর ডানার মতো আর কেউ নেই। তিনি অসাধারণ।’

ট্রাম্পের ভাষ্য, ‘তবে বিষয়টি ছিল নিছক একটু মজা।’

আরও পড়ুন

ইউএফসি সিইওকে কেন প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ট্রাম্পের

০৮ নভেম্বর ২০২৬

গত অক্টোবরে কেটি জাকারিয়া দায়িত্ব নেওয়ার পাঁচ দিনেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির পদটি শূন্য হয়। এরপর থেকে পদটিতে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

জাকারিয়া ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছিলেন। লেভিট ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই তিনি এ দায়িত্ব পালন করছিলেন।

মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর ট্রাম্প ডানা হোয়াইটকে এ প্রস্তাব দেন। ওই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায় রিপাবলিকান পার্টি।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে শনিবার ট্রাম্প বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি’, ডানা হোয়াইটকে এই পদের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান ও সাবেক কয়েকজন মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) যোদ্ধাকে ‘সহকারী’ হিসেবে সঙ্গে নিয়ে আসতে হোয়াইটকে বলেছেন তিনি।

ট্রাম্প লেখেন, ‘উন্মাদ বামপন্থীদের হাত থেকে আমাদের রক্ষা করতে এসব মানুষকে প্রয়োজন।’

তিনি আরও লেখেন, ‘ডানা, দয়া করে দায়িত্বটি নাও!’

এক সংবাদ সম্মেলনে শনিবার ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে ইউএফসির প্রধান নির্বাহী হোয়াইট বলেছেন, ‘আমার হাতে এমনিতেই অনেক কাজ রয়েছে।’

সোমবারের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিশ্চিত, বৈঠকের পর আমাদের এ বিষয়ে কিছু কথা হবে।’ তবে দায়িত্বটি নেবেন কি না, তা জানাননি তিনি।

হোয়াইট ইউএফসি এবং নিয়ন্ত্রিত থাপ্পড় প্রতিযোগিতার আয়োজনকারী সংস্থা পাওয়ারস্ল্যাপ পরিচালনা করেন। সম্প্রতি তিনি জুফা বক্সিং নামে একটি বক্সিং প্রচারকারী প্রতিষ্ঠানও চালু করেছেন।

এ ছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটার পরিচালনা পর্ষদের সদস্য তিনি।

২০১৬, ২০২০ ও ২০২৪ সালে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের পক্ষে বক্তৃতা দিয়েছিলেন হোয়াইট।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের বিজয় ভাষণের সময়ও মঞ্চে উপস্থিত ছিলেন তিনি।

চলতি গ্রীষ্মে হোয়াইট হাউজের লনে একটি খাঁচার ভেতরে ইউএফসির লড়াইয়ের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি।

সূত্র: বিবিসি

ডোনাল্ড ট্রাম্পডানা হোয়াইটপ্রেস সেক্রেটারিহোয়াইট হাউস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান