Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইউএফসি সিইওকে কেন প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ট্রাম্পের

মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৫:৫৪
শেয়ার করুন:
ইউএফসি সিইওকে কেন প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ট্রাম্পের

ট্রাম্পের সঙ্গে ডানা— রয়টার্স

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে ইউএফসির (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশীপ) সিইও ডানা হোয়াইটকে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পরের দিন বুধবার তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ডেমোক্র্যাটরা মার্কিন প্রতিনিধিসভা (হাউজ) ও সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ায় তিনি তাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। কিন্তু শনিবার তার কণ্ঠে সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল। তিনি ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের কাছে তদারকিমূলক চিঠি পাঠিয়েছেন বা অভিশংসনের হুমকি দিয়েছেন। ওই সব ডেমোক্র্যাটদের কারাগারে পাঠানো উচিত। তিনি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকে তাদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশও দিয়েছেন। এরপরই তিনি ঘোষণা করেন, ডানা হোয়াইটকে তিনি প্রেস সেক্রেটারি পদের প্রস্তাব দিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, দুর্দান্ত ডানা হোয়াইট, তিনি একজন লড়াকু যোদ্ধা। তাকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি পদের প্রস্তাব দেওয়া হয়েছে।’

এক্সে তার এই পোস্টের সঙ্গে বেশ কয়েকজন ইউএফসি যোদ্ধার ছবি যুক্ত ছিল। ট্রাম্প তাদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করে বলেছেন, তারা ডানা হোয়াইটকে ‘আমাদের রক্ষা করতে’ এবং ‘উন্মাদ বামপন্থীদের মোকাবিলা করতে’ সহায়তা করবেন।

তিনি আরও যোগ করেন, ‘ডানা এমন একজন প্রেস সেক্রেটারি হবেন, যার কোনো তুলনা হয় না। ডানা, দয়া করে চাকরিটা নিয়ে নাও!’

হোয়াইট দীর্ঘকাল ধরেই ট্রাম্পের একজন কট্টর সমর্থক। নিউ ইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প শুরু থেকেই ইউএফসিকে বড় ধরনের সমর্থন দিয়েছিলেন এবং আটলান্টিক সিটিতে তার ক্যাসিনোগুলোয় ইউএফসি ইভেন্টের আয়োজন করেছিলেন। তখন থেকেই তাদের দুজনের সম্পর্ক গড়ে ওঠে। ট্রাম্পের প্রেসিডেন্সিকালীন হোয়াইট বহুবার প্রকাশ্যে তার প্রশংসা করেছেন এবং রিপাবলিকান দলের রাজনৈতিক সমাবেশে তার পক্ষে উপস্থিত হয়েছেন। এমনকি গত বছর হোয়াইট হাউজের আঙিনায় আয়োজিত ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ ইভেন্টেও তারা একসঙ্গে কাজ করেছেন।

ইউএফসির অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হোয়াইট মূলত তার আক্রমণাত্মক সংবাদ সম্মেলন এবং সংবাদমাধ্যমের প্রতি চরম অবজ্ঞার জন্য সুপরিচিত। ট্রাম্পের দৃষ্টিতে একজন প্রেস সেক্রেটারি কেমন হওয়া উচিত, তার সঙ্গে হোয়াইটের এ স্বভাব বেশ ভালোভাবেই মিলে যায়। এ ছাড়া, সত্য বা তথ্যের প্রতি তার এক ধরনের উদাসীন বা শিথিল দৃষ্টিভঙ্গি রয়েছে। যা ট্রাম্প প্রশাসনের জন্য একজন আদর্শ প্রার্থী করে তুলেছে। তার বিরুদ্ধে রয়েছে নানা বিতর্কের দীর্ঘ তালিকা। যার মধ্যে পারিবারিক সহিংসতা এবং ইউএফসির অনেক বর্ণবাদী ও গোঁড়া যোদ্ধাদের পক্ষ নিয়ে সাফাই গাওয়ার মতো ঘটনাও অন্তর্ভুক্ত।

বর্তমানে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির পদটি খালি রয়েছে। এর আগে কেটি জাকারিয়া এ দায়িত্বে ছিলেন। তবে মাত্র পাঁচ দিন পরেই তাকে বিদায় নিতে হয়। কেটি জাকারিয়ার আগে প্রেস সেক্রেটারির দায়িত্বে ছিলেন ক্যারোলিন ক্লেয়ার লেভিট।

যদিও ডানা হোয়াইট ট্রাম্পের প্রস্তাব গ্রহন করেছেন কি না, জানা যায়নি।

পর্যবেক্ষকরা বলছেন, ইউএফসিতে নিজের দায়িত্ব এবং রাজনীতি থেকে দূরে থাকার বিষয়ে তার আগের বক্তব্যের পরিপ্রেক্ষিতে, হোয়াইটের এ পদটি গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। আর ট্রাম্প যে প্রকাশ্যে তাকে এই দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করছেন, তা দেখে মনে হয় এটি কোনো সিরিয়াস প্রস্তাবের চেয়ে বরং একটি প্রচারণামূলক কৌশল হওয়ার সম্ভাবনাই বেশি।

যুক্তরাষ্ট্রহোয়াইট হাউসডানা হোয়াইটইউএফসিপ্রেস সেক্রেটারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?